মানুষ গুরু নিষ্ঠা যার | Manush Guru Nishtha Jar : Lalon Sai | লালন গীতি

মানুষ গুরু নিষ্ঠা যার | Manush Guru Nishtha Jar : Lalon Sai | লালন গীতি

Manush Guru Nishtha Jar মানুষ গুরু নিষ্ঠা যার : মহাত্মা লালন সাঁই ভবে মানুষ গুরু নিষ্ঠা যার সর্বসাধন সিদ্ধ হয় তার।। নদী কিংবা বিল বাওড় খাল সর্বস্থলে একই এক জল। একা মেরে সাঁই ফেরে সর্ব ঠাঁই মানুষে মিশিয়ে হয় বেদান্তর।। নিরাকারে জ্যোতির্ময় যে আকার সাকার হইল সে। যেজন দিব্যজ্ঞানী হয় তবে জানতে পায় কলির যুগে হলেন মানুষ অবতার।। বহু তর্কে দিন বয়ে যায় বিশ্বাসের ধন নিকটে পায়। সিরাজ সাঁই ডেকে বলে লালনকে কুতর্কের দোকান খুলিস নে আর।। A song by : Legend Lalon Sai #Lalon #LalonSong #Baul #ManushGuru #লালনগীতি #লালন #বাংলাগান #banglasong #trending Singer: Selina Parvin শিল্পী: সেলিনা পারভীন। লালন একাডেমী কুষ্টিয়া