লালন গীতি | মানুষ গুরু নিষ্ঠা যার - ফরিদা পারভীন | সহজ মানুষ

লালন গীতি | মানুষ গুরু নিষ্ঠা যার - ফরিদা পারভীন | সহজ মানুষ

অনাকাঙ্ক্ষিত ভুল ত্রুটির জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং ভিডিওটি উপভোগ করে থাকলে ধন্যবাদ। অভিনয়ঃ রিফাত বিন সাজিদ চিত্রধারন ও সম্পাদনাঃ মোঃ রুহুল আমীন ডিভাইসঃ Xiaomi Redmi 4X গানের কথাঃ সর্ব সাধন সিদ্ধ হয় তার মানুষ গুরু নিষ্ঠা যার (ভবে)।। নদী কিংবা বিল বাঁওড় খাল, সর্বস্থলে একই এক জল। একা মেরে সাঁই হেরে সর্ব ঠাঁই, মানুষ মিশিয়া হয় বিধান তার মানুষ গুরু নিষ্ঠা যার (ভবে)।। নিরাকারে জ্যোতির্ময় যে, আকার সাকার হইল সে। দিব্যজ্ঞানী হয় তবে জানতে পায়, কলি যুগের হলেন মানুষ অবতার মানুষ গুরু নিষ্ঠা যার (ভবে)।। বহু তর্কে দিন বয়ে যায়, বিশ্বাসে ধন নিকটে পায়। সিরাজ সাঁই ডেকে বলে লালনকে, কুতর্কের দোকান সে করে না আর মানুষ গুরু নিষ্ঠা যার (ভবে)।। #ফরিদা_পারভীন #লালনগীতি