O Ke Muthi Muthi Abir - with lyrics

O Ke Muthi Muthi Abir - with lyrics

ও কে মুঠি মুঠি আবীর কাননে ছড়ায় রাঙা-হাসির পরাগ-ফুল আননে ঝরায়।। তার রঙের আবেশ লাগে চাঁদের চোখে তার লালসার রঙ জাগে রাঙা অশোকে তার রঙিন নিশান দোলে কৃষ্ণ চূড়ায়।। তার পুষ্প ধনু দোলে শিমূল শাখায় তার কানা কাঁপে গো ভোমরা পাখায়, সে খোঁপাতে বেল-ফুলের মালা জড়ায়।। সে কুসমী শাড়ি পরায় নীল বসনায় সে আঁধার মনে জ্বালে লাল রোশনাই সে শুকনো বনে ফাগুন আগুন ধরায়।। ----------------------------- -- নজরুল গীতি -- #NazrulGeeti #নজরুলগীতি #KaziNazrulIslam