AKUL HOLI KENO BAKUL BONER PAKHI. NAJRULGEETI. ARTIST : MANABENDRA MUKHOPADHYAY

AKUL HOLI KENO BAKUL BONER PAKHI. NAJRULGEETI. ARTIST : MANABENDRA MUKHOPADHYAY

আকুল হলি কেন বকুল বনের পাখী (নজরুলগীতি) । শিল্পী : মানবেন্দ্র মুখোপাধ্যায় । আকুল হলি কেন বকুল বনের পাখি – কাজী নজরুল ইসলাম  মিশ্র-বেহাগ– দাদরা আকুল হলি কেন বকুল বনের পাখি। দেখেছিস তুইও নাকি প্রিয়ার ডাগর আঁখি॥ মধু ও বিষ মেশা সেই সে আঁখির নেশা তোরে করেছে পাগল, তাই কি এত ডাকাডাকি॥ চোখে পড়িলে বালি জ্বালাতে জ্বলিয়া মরি, চোখে যাহার পড়েছে চোখ সে বাঁচে কেমন করি। তাকাই যেদিক পানে সেই আঁখি মনে আনে, বলিস পাখি দেখা হলে প্রাণ শুধু আছে বাকি॥