'CBI-এর উপর মানসিক চাপ তৈরির চেষ্টা', অভিষেকের বাড়িতে মুখ্যমন্ত্রীর উপস্থিতি প্রসঙ্গে মত শমীকের

'CBI-এর উপর মানসিক চাপ তৈরির চেষ্টা', অভিষেকের বাড়িতে মুখ্যমন্ত্রীর উপস্থিতি প্রসঙ্গে মত শমীকের

''রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে মুখ্যমন্ত্রীর পরিবারের কারও বাড়িতে যে CBI যাবে না, তা সবাই জানে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে মুখ্যমন্ত্রীর উপস্থিতি অনাকাঙ্ক্ষিত। রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার দরুণ সিবিআই-র ওপর কিছুটা মানসিক চাপ তৈরি করার চেষ্টা। নিজেকে এই ঘটনা থেকে সরিয়ে রাখলেই ভালো করতেন তিনি, জানালেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)।  প্রসঙ্গত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তাঁর স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে আজ হাজির হন সিবিআই আধিকারিকরা। তার আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে যান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিছুক্ষণ থাকার পরই বেরিয়ে যান তিনি। #MamataBanerjee #ShamikBhattacharya #ABPAnandaLive