Abhishek Wife Case : গোয়েন্দাদের নজরে ব্যাঙ্কক ও লন্ডনের ২ ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং টাকা

Abhishek Wife Case : গোয়েন্দাদের নজরে ব্যাঙ্কক ও লন্ডনের ২ ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং টাকা

কয়লাকাণ্ডের তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) শ্যালিকাকে পৌনে তিন ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করল সিবিআই (CBI)। লন্ডনের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিষয়ে তথ্য চাওয়া হয় বলে গোয়েন্দা সূত্রে দাবি। অন্যদিকে আজ সিবিআইকে সময় দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা। কয়লাকাণ্ডের তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা ও স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে রবিবারই নোটিস দিয়েছিল সিবিআই। সোমবার সকালে সিবিআই গোয়েন্দারা পৌছল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) শ্যালিকার বাড়িতে। অন্যদিকে গতকালই অভিষেকের স্ত্রীর উত্তর পৌঁছয় সিবিআইয়ের অফিসে। #RujiraBanerjee #AbhishekBanerjee #ABPAnandaLive