জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূল বিধায়ক পদে ইস্তফা শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari)। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় না থাকায় সচিবের কাছে ইস্তফা দেন তিনি। শুভেন্দুর সঙ্গে ছিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়। অধ্যক্ষকে ইমেল করে ইস্তফাপত্র পাঠালেন শুভেন্দু। এই পদত্যাগ প্রসঙ্গে TMC সাংসদ সৌগত রায় বলেন, 'পার্টির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে শুভেন্দু। পয়লা ডিসেম্বর ও আলোচনা করেছিল আমাদের সঙ্গে বসে। তখন বলেছিল সমঝোতা হয়ে যাবে।'