Suvendu Adhikari Resigns: তৃণমূল বিধায়ক পদে ইস্তফা শুভেন্দু অধিকারীর

Suvendu Adhikari Resigns: তৃণমূল বিধায়ক পদে ইস্তফা শুভেন্দু অধিকারীর

তৃণমূল বিধায়ক পদে ইস্তফা শুভেন্দু অধিকারীর। জল্পনার অবসান ঘটিয়ে বিধানসভায় গিয়ে ইস্তফা। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় না থাকায় সচিবের কাছে ইস্তফা। অধ্যক্ষকে ইমেল করে ইস্তফাপত্র পাঠালেন শুভেন্দু। শুভেন্দুর সঙ্গে কংগ্রেস বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়। যদিও এই পদত্যাগ নিয়ে জটিলতা তৈরি হয়েছে। অধ্যক্ষ যখন উপস্থিত ছিলেন, তখন কেন আসলেন না শুভেন্দু। পদত্যাগ পত্র জমা দিয়ে বিধানসভা থেকে বেরিয়ে রেডরোড হয়ে তার গাড়ির অভিমুখ বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের দিকে।