হোয়াটসঅ্যাপে ভুয়ো আকাউন্ড খুলে লক্ষাধিক টাকা প্রতারণা, লেকটাউনে গ্রেফতার তিন চলতি মাসের গত 5 তারিখে লেকটাউনের বাসিন্দা অংকুর গার্গ নামে এক ব্যক্তি লেকটাউন থানায় অভিযোগ করে যে কোনও ব্যক্তি তাকে কল করে বিদেশে থাকা তার এক দূর সম্পর্কের ভাইয়ের পরিচয় দিয়ে। ফোন করে 8 লাখ টাকা চায় এরপর লেকটাউনে ওই অভিযোগকারী ব্যক্তি দিতে রাজি না হলে। বিদেশে থাকা দুঃসম্পর্কের ভাইয়ের ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে লেকটাউনের ওই ব্যক্তিকে আবার মেসেজ করে ওই প্রতারক চক্র বলে যে তার ভাই বিপদে আছি এই টাকাটা খুব দরকার। এরপর লেকটাউনের বাসিন্দা অংকুর গার্গ তার ভাই বিপদের মধ্যে শুনে ৮ লাখ টাকা ব্যাংক একাউন্টে দিয়ে দেয়। পরবর্তীকালে ওই নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করলে কোনও ভাবে যোগাযোগ করতে পারেনি এরপর লেকটাউন থানায় একটি লিখিত অভিযোগ করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে লেকটাউন থানার পুলিশ তদন্তে নেমে গতকাল তিনজনকে বালিগঞ্জ থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে। ধৃত তিনজনকে আজ বিধান নগর মহকুমা আদালতে পেশ করা হবে এবং 14 দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। ধৃত তিনজনের নাম- ভবেশ মেহতা, নিলেন নিমাভাত ও দয়াল পঞ্চমীয়া।