এয়ারলাইন্সে চাকরি দেওয়ার নামে প্রতারণা

এয়ারলাইন্সে চাকরি দেওয়ার নামে প্রতারণা

নিজস্ব প্রতিবেদন/নিউটাউন : নিউটাউনের আকাঙ্খা মোড়ে একটি বহুতল আবাসনে এয়ারলাইন্সের চাকরি দেওয়ার অফিস খুলে প্রতারণা চক্র চালানোর অভিযোগ। গ্রেফতার তিন। গ্রেফতার করল এয়ারপোর্ট থানার পুলিশ। এয়ারপোর্টের বাসিন্দা শিল্পী চৌধুরী চলতি মাসের গত ১০ তারিখ এয়ারপোর্ট থানায় একটি লিখিত অভিযোগ করা হয়। সেই অভিযোগে উল্লেখ করা হয়, নিউটাউনের একশন এরিয়া দুইয়ের আকাঙ্খা মোড়ের বহুতল আবাসনে একটি সংস্থা অভিযোগকারীকে এয়ারলাইন্সে চাকরি দেওয়ার নাম করে দেড় লক্ষ টাকা নেয়। দীর্ঘদিন হয়ে যাওয়ার পরেও অভিযোগকারীকে চাকরি দেওয়া হয়নি এবং টাকা ফেরত চাইলে বারবার ঘোরানো হচ্ছিল। এরপর অভিযোগকারী ওই মহিলা তাদের সঙ্গে বারবার যোগাযোগ করলে পরবর্তীকালে অভিযোগকারী ওই মহিলাকে এয়ারলাইন্সের একটি ভুয়ো নিয়োগপত্র দেওয়া হয়। সন্দেহ হলে অভিযোগকারী ওই মহিলা এয়ারপোর্ট থানায় একটি লিখিত অভিযোগ করে সেই অভিযোগের ভিত্তিতে গতকাল রাতে ৩ জনকে গ্রেপ্তার করে এয়ারপোর্ট থানার পুলিশ। পুলিশ সূত্রের খবর, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে এরা বিভিন্ন নামে নিউটাউন সহ বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি ভুয়ো সংস্থা চালায়। সেই সংস্থার মাধ্যমে মানুষকে প্রতারিত করে এই চক্র। এখনো পর্যন্ত বহু মানুষকে এভাবে প্রতারিত করেছে এই সংস্থা এমনটাই অভিযোগ। ধৃতদের আজ ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হবে। আদালতে তুলে ধৃত ৩ জনকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। নিজেদের হেফাজতে নিয়ে এয়ারপোর্ট থানার পুলিশ তদন্ত করবে এই সংস্থার সঙ্গে আরও কারা কারা জড়িত এবং এরকমভাবে আর কতজনের সাথে প্রতারণা করেছে এই সংস্থা। "News Bangla Today" Is An Unique World Class Bengali News Channel To Present Latest Hit And Hot News From Suburban To Metro City. #newsbanglatoday Connect with us at our social media handles: YOUTUBE -    / newsbanglatoday   FACEBOOK PAGE -   / newsbanglatoday   TWITTER -   / newsbanglatoda1   INSTAGRAM -   / newsbanglatoday   EMAIL- [email protected] WEBSITE- https://newsbanglatoday.com/ #newsbanglatoday #latestbengalinews #covid19 #coronavirus #lockdown #kolkatanews #bengalnews