আলু পেঁপে দিয়ে দেশি মুরগির মাংসের রেসিপি ১ম ধাপ: আলু ও পেঁপে হাফ সিদ্ধ করে নিতে হবে। ২য় ধাপ: মুরগির মাংস রান্না করতে হবে। এর জন্য যে সকল উপকরন দরকার হবে। ১. সয়াবিন তেল ২. পেঁয়াজ কুচি ৩. দারচিনি ৪. এলাচ ৫. পেঁয়াজ বাটা ৬. রসূন বাটা ৭. ধনিয়া বাটা ৮. জিরা বাটা ৯. হলুদের গুড়া ১০. মরিচের গুড়া ১১. তেজপাতা ১২. মুরগির মাংস ১৩. আদা বাটা ১৪. লবন ৩য় ধাপ: মাংস রান্না হওয়ার পর হাফ সিদ্ধ করে রাখা আলু ও পেঁপে দিয়ে আরো কিছুক্ষন রান্না করতে হবে। এখন মাংসের স্বাদের জন্য একটা মসলা তৈরি করে ফেলি। মসলা তৈরি: দারচিনি, এলাচ ও কাঁচা জিরা একত্রে পাটায় বেটে মাংসের জন্য মসলার পেস্ট তৈরি করে নিবো। এবার এই মসলার পেস্ট মাংসের মধ্যে দিয়ে কিছুক্ষন নাড়িয়ে দিবো। এবার চুলার আচ কমিয়ে মাংসের কড়াই চুলার উপর রেখে দিবো। তৈরি হয়ে যাবে আলু পেঁপে দিয়ে দেশি মুরগির মাংসের রেসিপি। #chicken #chickenrecipe #chickencurry #chickendinner