ভিন্ন স্বাদের নাফা শাক, লাফা শাক রান্না। নাপা শাক ভাজি। Napa Shaker Recipe | Healthy & Tasty | ভিন্ন স্বাদের নাফা শাক, লাফা শাক রান্না। নাপা শাক ভাজি। Napa Shaker Recipe | Healthy & Tasty | হ্যালো বন্ধুরা আসসালামুয়ালাইকুম শিল্পী কুকিং হোমে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে নাফা শাক ভাজি রান্না করে দেখাবো। অনেকে এটাকে লাফা শাক বলে থাকে। এই শাক খুবই মজাদার একটি শাক। এটা দিয়ে শাক ভাজি ছাড়াও ঝোল তরকারিও রান্না করা হয়। তবে আমি আজকে আপনাদেরকে শাক রান্না করে দেখাচ্ছি। এটি সাধারণত আমাদের দেশের উত্তরাঞ্চলের লোকজন বেশি খেয়ে থাকে। তবে সারা দেশে এটি কমবেশি উৎপাদন হয়ে থাকে। শাক দোকানদার বলেছে যে এই শাক খেলে নাকি ব্যথা-বেদনায় চলে যায়। রেসিপিতে যাবার আগে আপনারা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। নাপা শাক রান্নার জন্য আমি এখানে একআটি-শাক নিয়েছি। প্রথমে শাকটাকেকে বেছে নিব। দেখুন কিছু মরা বা দুর্বল হয়ে যাওয়া পাতা রয়েছে সেগুলি ফেলে দিতে হবে। আমি নাপা গাছটা থেকে শুধু আগার এই সবুজ পাতা গুলি নিব। তবে অনেকে গাছের মাথার দিকের নরম অংশটুকু নেই। তবে আমি শুধু সবুজ পাতাটা রান্না করবো। পাতাটা গাছ থেকে কালেকশন হয়ে গেলে শাকপাতাটাকে ভালভাবে ধুয়ে নিতে হবে। তারপর পাতাটাকে মাঝখান দিয়ে দুই থেকে তিন টুকরা করে কেটে নেব। অর্থাৎ যতটুকু সম্ভব মোটা রেখে কুচি করব। কারণ রান্নার সময় কিন্তু শাকটা কমে যাবে। শাক পাতা কুচি করার পর আমি চুলায় চলে আসলাম। শাক গুলি কড়াইতে দিয়ে দিচ্ছি। শাকের স্বাদ বাড়ানোর জন্য এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণমতো লবণ এবং একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুঁচি, একটি ছোট সাইজের রসুন কুচি ও তিন থেকে চারটি কাঁচামরিচ ফালি আর এই উপকরণগুলি দিয়ে যখন শাকটা ভাপিয়ে নিবেন। তাহলে এর টেস্ট বহুগুণ বেড়ে যায়। চুলার আস্তাটা মিডিয়াম আছে রেখে আমি শাকটা কে ভাপিয়ে নিব। শাকটাতে আমি কোন পানি ব্যবহার করব না। এটা থেকে পানি বের হয় শাকটা একদম মজে যাবে। খেয়াল রাখবেন যাতে নিচ দিয়ে পড়ে না যায়। ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে সাথে পেঁয়াজ-রসুন সিদ্ধ হয়ে যায় এবং পানিটাও শুকিয়ে যাবে। কয়েক মিনিট জ্বাল করার পর দেখুন পানিটা শুকিয়ে গেছে এবং শাকটার সাথে পেঁয়াজ রসুনও সিদ্ধ হয়ে গেছে। এখন শাকটাকে বাগার দিব। অন্য একটি কড়াইতে 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি।তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুটি শুকনা মরিচ। ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচিও রসুন কুচি দিয়ে দিচ্ছি। এখন আর বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই। এক মিনিটের মতন রান্না করে শেষ করব। পরিবেশের জন্য বাটিতে নিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার শুসাধু নাফা শাক ভাজি রান্না। আমার এই নাফা শাক ভাজি রান্না যদি আপনাদের ভাল লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। ভিন্ন স্বাদের নাফা শাক, লাফা শাক রান্না,Napa Shaker Recipe,Vegetable,Healthy & Tasty,Napa Saag Vaji। Bangali Food,নাপা শাক ভাজি,Bangali recipes,নাপা শাকের ঝোল রান্না, Napa shak er jhole ranna Bangladeshi Food,