লাফা শাক || নাপা শাক || Malva Parvifloral || Cheeseweed || নাফাশাক নাপা শাক মালভেসি পরিবারের একটি সপুষ্পক উদ্ভিদ যার পাতা ও গাছের কচি ডগা শাক বা পাতা সবজি হিসাবে খাওয়া হয়। এ শাক যেমন অন্য শাকের চেয়ে মোলায়েম, তেমনি হালকা ঘ্রাণযুক্ত ও সুস্বাদু। অতি দ্রুত প্রায় লাফিয়ে শাকটি বড় হয় বলে একে লাফা শাকও বলা হয়। এলাকা ও ভাষা ভেদে এই শাক নাপাশাক, নাফাশাক, লাফাশাক প্রভৃতি নামে পরিচিত। এর ইংরেজি নাম Cheeseweed এবং বৈজ্ঞানিক নাম Malva parviflora (মালভা পারভিফ্লোরা) । নাপাশাকের উৎপত্তি পূর্ব এশিয়ায়, সম্ভবত চীনে। চীনে এ ফসলটি আবাদীকরণের পর প্রায় ২৫০০ বছর ধরে চাষ হয়ে আসছে। পরে ধীরে ধীরে পৃথিবীর অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ে। বাংলাদেশে রংপুর, নীলফামারী, ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম প্রভৃতি জেলায় নাপাশাকের চাষ করা হয়। তবে সবচেয়ে বেশি নাপাশাকের চাষ হয় রংপুরের তারাগঞ্জ ও নীলফামারীর সৈয়দপুর উপজেলায়। এছাড়া এই শাক ভারত, ভুটান, পাকিস্তান, চীন, থাইল্যান্ড, ভিয়েতনাম, মিয়ানমার, কোরিয়া, ইথিওপিয়াসহ অনেক দেশেই চাষ হচ্ছে। নাপাশাক শীতকালের ফসল। ঠাণ্ডা আবহাওয়ায় গাছের বৃদ্ধি ভালো হয়। এ গাছ বেশি পানি ও জলাবদ্ধতা সহ্য করতে পারে না। রোদ যুক্ত ও আধো ছায়া জায়গায় নাপাশাকের চাষ করা যায়। নাপাশাক একটি দ্রুতবর্ধনশীল গুল্ম প্রকৃতির গাছ। গাছ ১ থেকে ১.৭ মিটার পর্যন্ত লম্বা হয়। গাছের কাণ্ড ও পাতা বেশ নরম। পাতার আকৃতি অনেকটা তুলা বা ঢেঁড়স পাতার মতো, করতলাকার, তিন থেকে পাঁচটি গভীর খাঁজযুক্ত, উপরের চেয়ে নিচের পিঠ অপেক্ষাকৃত বেশি রোমশ। কাণ্ড গোলাকার ও মসৃণ। কাণ্ড থেকে বিপরীতমুখীভাবে পাতা গজায়। ফুল ছোট, মাইকের চোঙের মতো, সাদা বা হালকা বেগুনি রঙের। পাতার কক্ষে গুচ্ছাকারে ফুল ফোটে। বীজ দ্বারা বংশবিস্তার ঘটে। গাছ এক বর্ষজীবী। তবে জমিতে রেখে দিলে পরের বছরও মুড়ি গাছের গোড়া থেকে নতুন গাছ জন্মে। আমাদের দেশে নাপা শুধু শাক হিসেবেই খাওয়া হয়। কিন্তু কিছু কিছু দেশ আছে যেখানে এর পাতা দিয়ে চা বানিয়ে খাওয়া হয়। নাপাশাকের পাতা ও বীজ কাঁচা এবং রান্না করে খাওয়া যায়। নাপাশাক দিয়ে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী প্যালকা বা শোলকা রান্না করা হয়। নাপাশাকের সাথে খাবার সোডা দিয়ে প্যালকা রান্না করা হয়। এতে শাকের পাতা ও ডাঁটা গলে খুব নরম হয়ে ঝোলের সাথে মিশে যায়। এছাড়া এটি পাট শাকের মতো ভাজি বা ঝোল করে খাওয়া যায়। বিশেষ করে শীতের সকালে লাফা শাকের ঝোল আর নতুন আলুর ভর্তার স্বাদ লোভনীয়। গরুর মাংসের সাথে ভাজিটা অতুলনীয়। নাপা শাক ভেষজ গুণসম্পন্ন একটি শাক। প্রাচীন গ্রিস ও রোমে নাপাশাক ভেষজ হিসেবে ব্যবহৃত হতো। তবে বর্তমানেও স্বাস্থ্য বিভাগের একাধিক গবেষণায় নাপাশাকের অনেক ভেষজ গুণের কথা জানা গেছে। আজ আমরা জানবো নাপা শাকের বিশেষ কিছু ভেষজ গুণাবলী সম্পর্কে। তাহলে চলুন জেনে নেয়া যাক... #নাপা_শাক #লাফা_শাক #Malva_Parvifloral Don't forget we read Your's comments, appreciate ratings, welcome subscribers, and encourage sharing of our channel. We do our best to provide the best video stuff to our channel viewers. Thanks a lot for watching this video. Listen, hope you like this Video.If you like it, please give your friends a chance to share it. Please like share and comments to support our work. Official YouTube Channel of "Tree Lover". This is a complete YouTube Channel for all Tree lovers. This Channel with the contents of Flowers, Fruits & Vegetables, Amazing Agriculture Technology, Farming Techniques, Introducing Wild & Familiar Trees. You can contact us for any information related to trees and gardens. Stay with us by liking our "Tree Lover" of Facebook page. For any Inquiry / Sponsorship / Advertisement. Contact: 01673155766 Mail Address: [email protected] Copyright matters please contact: [email protected] © My video is in accordance with the Fair Use Law of YouTube. © Copyright by Tree Lover channel. Please do not REUP -------------------------------------------------------------------------------------- Thanks for watching! Please subscribe for more videos.