উপকরণ ১টি মাঝারি মাপের নারকেল ২ কাপ পরিমান চিনি ১ কাপ দুধ ১/২ চা চামচ এলাচ গুঁড়ো ১ টেবিল চামচ ঘি ২ টেবিল চামচ গুড়া দুধ লবন পরিমাণ মতো মুড়ি দুই কাপ #প্রস্তুত প্রনালী ( ২০ টি / পিস নাড়ু +- ) প্রথমে ১ টি নারিকেল কুরিয়ে নিবেন। কুরানো নারিকেল ব্লেন্ড করে নিতে হবে। ২ কাপ পরিমান মুড়ি শুকনো ভাবে ব্লেন্ড করে নিবেন। কুরানো নারিকেল ঘি দিয়ে ভেজে নিবেন। এরবপর নতুন একটি পেনে ২ কাপ পরিমান চিনি, ১ কাপ তরল দুধ নিয়ে গ্যাস ওভেনে হালকা আচে ঘন করে নিতে হবে। মিশ্রন টি ঘন হয়ে আসলে আগে থেকে করে রাখা ঘি দিয়ে ভেজে রাখা নারিকেল দিয়ে দিবেন। ক্রমান্বয়ে মুড়ি গুড়া , লবন, সাদা এলাচি গুড়া, ২ টেবিল চামচ দুধের গুড়া। খেয়াল রাখতে হবে ভালো করে নারতে হবে নাহয় পেনের নিচে লেগে যাবে। মিশ্রণ টি ঘন হয়ে আসলে গ্যাস অ ওভেন থেকে নামিয়ে ফেলবেন। শেষে হাত দিয়ে গোলাকৃতি করে সুন্দর করে নাস্তা হিসাবে পরিবেশন করুন।