সর্ব সাধন সিদ্ধি হয় তার, ভবে মানুষ গুরু নিষ্ঠা যার - প্রেমা Bhobe Manush Guru Nishtha Jar - Prema

সর্ব সাধন সিদ্ধি হয় তার, ভবে মানুষ গুরু নিষ্ঠা যার - প্রেমা Bhobe Manush Guru Nishtha Jar - Prema

গীতিকার ও সুরকারঃ মহাগুরু ফকির লালন সাঁই / লালন গীতি Lyrics and Tunes : Lalon Fakir Shai / Lalon giti স্থান - আনন্দ ধাম আশ্রম, পাককোলা, দৌলতপুর, কুষ্টিয়া। Place - Anando Dham Ashram, Pakkola, Daulatpur, Kushtia সর্ব সাধন সিদ্ধি হয় তার মানুষ গুরু নিষ্ঠা যার ভবে মানুষ গুরু নিষ্ঠা যার নদী কিংবা বিল-বাঁওড়-খাল সর্বস্থলে একই এক জল একা মেরে সাঁই হেরে সর্ব ঠাঁই মানুষে মিশিয়া হয় বিধান তার মানুষ গুরু নিষ্ঠা যার ভবে মানুষ গুরু নিষ্ঠা যার নিরাকারে জ্যোতির্ময় যে আকার সাকার হইল সে দিব্যজ্ঞানী হয় তবে জানতে পায় কলি যুগে হলেন মানুষ-অবতার মানুষ গুরু নিষ্ঠা যার ভবে মানুষ গুরু নিষ্ঠা যার বহু তর্কে দিন বয়ে যায় বিশ্বাসের ধন নিকটে পায় সিরাজ সাঁই ডেকে বলে লালনকে কুতর্কের দোকান সে করে না আর মানুষ গুরু নিষ্ঠা যার ভবে মানুষ গুরু নিষ্ঠা যার