মুক্তির আগে রেকর্ড আয় করা ১০ সাউথ ইন্ডিয়ান মুভি | South Indian Movies Highest Pre Release Business

মুক্তির আগে রেকর্ড আয় করা ১০ সাউথ ইন্ডিয়ান মুভি | South Indian Movies Highest Pre Release Business

মুক্তির আগে সর্বাধিক আয় করা ১০ সাউথ ইন্ডিয়ান মুভি। লিস্টের ১০ নাম্বারে আছে বাহুবলী: দ্য বিগেনিং। ২০১৫ সালে মুক্তি পাওয়া এই মুভিটি মোট ৫টি ভাষায় নির্মিত হয়েছিল, যেটির টোটাল বাজেট পরেছিল ১৮০কোটির মত। তবে প্রি-রিলিজ বিজনেজে এটি মাত্র ১৬৬কোটিতে বিক্রি হয়েছিল, যার মধ্যে থিয়েট্রিক্যাল ভ্যালু ছিল ১১৭কোটি এবং নন-থিয়েট্রিক্যাল ভ্যালু ৫০কোটি। তার মানে মুভিটি মুক্তির আগে ১৪কোটি লসে ছিল। তবে মুক্তির পর এটি বিশ্বব্যাপী ৬৫০কোটির মত আয় করে অল টাইম ব্লকবাস্টার হয়। লিস্টের ৯ নাম্বারে আছে বিগিল। তামিল তারকা বিজয়ের এই মুভিটি নির্মিত হয়েছিল ১৮০কোটি বাজেটে। তবে এটি প্রি-রিলিজ বিজনেজ করে ২১১কোটির মত, যার মধ্যে থিয়েট্রিক্যাল ভ্যালু ১৩৬কোটি এবং নন-থিয়েট্রিক্যাল ভ্যালু ৭৫কোটি। অর্থাৎ মুক্তির আগে এটি ৩১কোটি লাভ করে। উল্লেখ্য বক্স অফিসে মুভিটি ৩০০কোটি আয় নিয়ে ব্লকবাস্টার হয়। লিস্টের ৮ নাম্বারে আছে দরবার। রজনীকান্তের এই মুভিটি ২০২০ সালের শুরুতে মুক্তি পায়। মুভিটির বাজেট ছিল ২০০কোটির উপরে। তবে মুক্তির আগে এটি ২২০কোটি ব্যবসা করে, যার মধ্যে থিয়েট্রিক্যাল এবং নন-থিয়েট্রিক্যাল ভ্যালু ছিল যথাক্রমে ১৫০কোটি ও ৭০কোটি। অর্থাৎ মুভিটির প্রি-রিলিজ প্রফিট ছিল ২০কোটি। তবে বক্স অফিসে এটি ২৫০কোটির মত আয় করলেও, একে ফ্লপ ধরা হয়। লিস্টের ৭ নাম্বারে আছে পুষ্পা – পার্ট 1। আল্লু অর্জুনের প্রথম প্যান ইন্ডিয়ান মুভিটি সর্বমোট ২০০কোটি বাজেটে নির্মিত হয়েছে। তবে মুক্তির আগেই এটি ২৫০কোটি আয় করে নেয়, যার মধ্যে থিয়েট্রিক্যাল রাইটস্ ১৫৫কোটি এবং নন-থিয়েট্রিক্যাল রাইটস্ ৯৫কোটি। অর্থাৎ মুক্তির আগে মুভিটি প্রফিট করে ৫০কোটির মত। এখন দেখার বিষয় বক্স অফিসে এটি কেমন করে। উল্লেখ্য ১৭ই ডিসেম্বর এটি বক্স অফিসে মুক্তি পাচ্ছে। তো লিস্টের ৬ নাম্বারে আছে সাই রা মুভিটি। প্যান ইন্ডিয়ান এই মুভিটি নির্মাণে খরচ হয় ২৭০কোটির মত। মুক্তির আগে এটির আয় ছিল ৩০০কোটির মত, যেখানে থিয়েট্রিক্যাল রাইটস্ ছিল ১৯০কোটি এবং বাকী ১১০কোটি ছিল নন-থিয়েট্রিক্যাল রাইটস্। অর্থাৎ মুক্তির আগেই এটি ৩০কোটি প্রফিট ঘরে তোলে। তবে বক্স অফিস থেকে ২৫০কোটির মত আয় করে মুভিটি বিশাল ফ্লপ খায়। লিস্টের ৫ নাম্বারে আছে রাধে শ্যাম। প্রভাসের এই মুভিটির বাজেটে পরেছে ৩৫০কোটির মত, যেখানে প্রভাস একাই নিয়েছে ১০০কোটি। তো ইতোমধ্যে মুভিটির প্রি-রিলিজ বিজনেজ ৪০০কোটি ক্রস করেছে, যেখানে থিয়েট্রিক্যাল রাইটস্ বিক্রি হয় ৩৫০কোটির মত এবং নন-থিয়েট্রিক্যাল রাইটস্ বিক্রি হয় ১৫০কোটির মত। এই ফিগার আরো বাড়তে পারে। তার মানে নির্মাতারা মুক্তি আগেই এই মুভি থেকে ৫০কোটি প্রফিট তুলে নেন। এখন দেখার বিষয় বক্স অফিসে এটি কেমন করে। উল্লেখ্য ১৪ই জানুয়ারি মুভিটি বক্স অফিসে মুক্তি পাচ্ছে। লিস্টের ৪ নাম্বারে আছে বাহুবলী টু। এটিও প্রভাসের মুভি, যেটির নির্মান বাজেট ছিল ২৫০কোটির মত। তবে এটির প্রি-রিলিজ বিজনেজে ইতিহাস সৃষ্টি করে। মুভিটি মুক্তির আগেই ৫০০কোটি আয় করেন,যার মধ্যে থিয়েট্রিক্যাল রাইটস্ বিক্রি হয় ৩৫০কোটিতে এবং নন-থিয়েট্রিক্যাল রাইটস্ বিক্রি হয় ১৫০কোটিতে। সবমিলিয়ে মুভিটি মুক্তির আগেই ২৫০কোটি প্রফিট করে। বক্স অফিস থেকে এটি ১৮১০ কোটি কালেকশন তুলে অল টাইম ব্লকবাস্টার হয়। তো লিস্টের ৩ নাম্বারে আছে সাহো। প্রভাসের এই মুভিটি নির্মিত হয় ৩৫০কোটিতে। তবে মুক্তির আগে এটি ৫০২কোটি আয় ঘরে তুলে, যার মধ্যে থিয়েট্রিক্যাল রাইটস ছিল ২৯০কোটি, এবং নন-থিয়েট্রিক্যাল রাইটস্ ছিল ২১২ কোটি। অর্থাৎ এই মুভিটি রিলিজ হওয়ার আগেই ১৫২কোটি প্রফিট করে। তবে বক্স অফিসে মুভিটি ৪৫০কোটির মত আয় করে ফ্লপ হয়। লিস্টের ২ নাম্বারে আছে 2.0। ভারতের সবচেয়ে দামী এই মুভিটি নির্মিত হয়েছে ৬০০কোটিতে। কিন্তু মুক্তির আগে সে অনুযায়ী কালেকশন তুলতে পারে নি। মুভিটির প্রি-রিলিজ বিজনেজ ছিল ৫৬০কোটির মত, যার মধ্যে থিয়েট্রিক্যাল ভ্যালু ছিল ৩৭৫কোটি এবং নন-থিয়েট্রিক্যাল ভ্যালু ছিল ১৮৫কোটি। তার মানে মুভিটি মুক্তি আগে ৪০কোটির মত লস খায়। তবে বক্স অফিসে এটি ৬৫০কোটির উপরে আয় তুলে হিট হয়। লিস্টের শীর্ষে আছে থ্রিপল আর। রাজামৌলির এই মুভিটিতে প্রথমবারের মত একসাথে দেখা যাবে এনটিআর এবং রাম চরণকে। মুভিটি নির্মাণে খরচ হয়েছে ৩৫০কোটির মত। তবে মুক্তির আগেই এটি ইতোমধ্যে ৮৯০কোটি আয় করে, যার মধ্যে থিয়েট্রিক্যাল আয় ৫৭০কোটি এবং নন-থিয়েট্রিক্যাল আয় ৩২০কোটি। তার মানে ৩৫০কোটির মুভিটি মুক্তির আগেই ৫৪০কোটি প্রফিট ঘরে তুলে। উল্লেখ্য প্রি-রিলিজে রেকর্ড ব্যবসা করা এই মুভিটি বক্স অফিসে মুক্তি পাচ্ছে ৭ই জানুয়ারি। দয়া করে ‘রঙধারা’ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন : https://bit.ly/2MioTIC সেই সাথে বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অপশনটি চালু রাখুন। কপি কিংবা ভুয়া খবর নয়, আসল বিনোদন খবরের জন্য ‘রঙধারা’র উপর বিশ্বাস রাখুন। কপিরাইট: এ ভিডিওটির সম্পূর্ণ কিংবা আংশিক কপি করে ওয়েবদুনিয়ায় (ইউটিউব, ফেইসবুক, টুইটার, ওয়েব সাইট ইত্যাদি) প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। কপিরাইট আইন ১৯৭৬ সালের সেকশন ১০৭ অনুযায়ী তা অপরাধযোগ্যও বটে। সুতরাং ভিডিওটির সম্পূর্ণ কিংবা আংশিক অনুমতি ছাড়া কপি করা থেকে বিরত থাকুন! রঙধারার ফেইসবুক পেইজ :   / rongdhara   রঙধারা’কে ইমেইল করতে চাইলে : [email protected] Disclaimer: Video and Music Disclaimer Under Creative Common | Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use. #Top10SouthIndianMovie #PreReleaseBusiness #RRRprerelease #PushpaPreReleaseBusiness #rongdhara