জাতীয় পরিচয়পত্র সংশোধন  |  Part 1 & 2 |  Learn with Shahadat

জাতীয় পরিচয়পত্র সংশোধন | Part 1 & 2 | Learn with Shahadat

হ্যালো আমি শাহাদাত আছি আপনাদের সাথে । আপনারা দেখছেন Learn with Shahadat। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে বাংলাদেশের ভোটার আইডি কার্ড / জাতীয় পরিচয়পত্রে নামের ভুল ঘরে বসেই সম্পুর্ন অনলাইনে সংশোধন করে নিতে পারেন । রেজিষ্ট্রেশন করতে নিন্মের ধাপসমূহ অনুসরণ করুণ- • প্রথমে রেজিষ্ট্রেশন করতে এই লিংকে যান https://services.nidw.gov.bd/registra... • এবার ‘রেজিষ্ট্রেশনফরম পূরণ করতে চাই’ ক্লিক করুন। • এবার একটি ফরম দেখতে পারবেন। উক্ত ফরমটিতে সঠিকভাবে পূরণ করার জন্য নিম্নলিখিত পদক্ষেপ অনুসরণ করুন। • ফরমটিতে আপনার এন.আই.ডি নম্বর দিন। (আপনার এন.আই.ডি নম্বর যদি ১৩ সংখ্যার হয় তবে অবশ্যই প্রথমে আপনার জন্মসাল দিয়ে নিবেন উদাহরণঃ আপনার কার্ড নাম্বার ১২৩৪৫৬৭৮৯১০০০ ও জন্মসাল ১৯৯০ আপনি এভাবে দিবেন ১৯৯০১২৩৪৫৬৭৮৯১০০০) • এরপর জন্ম তারিখ দিতে হবে। (কার্ড দেখে সিলেক্ট করুন) • এবার সঠিক ভাবে ক্যাপচার পূরণ করুন ছোট হাতের বড় হাতের অক্ষর বা সংখ্যা যা দেওয়া আছে তাই বসান তবে স্পেস দিতে হবেনা। এবার “সাবমিট” বাটন ক্লিক করে দ্বিতীয় ধাপে চলে যান। • এরপর বর্তমান ঠিকানা দিতে হবে: বিভাগ জেলা উপজেলা/থানা সিলেক্ট করুন ভোটার হবার সময় যা দিয়েছিলেন। • স্থায়ী ঠিকানা দিতে হবে : বিভাগ জেলা উপজেলা/থানা সিলেক্ট করুন ভোটার হবার সময় যা দিয়েছিলেন। • এবার “সাবমিট” বাটন ক্লিক করে তৃতীয় ধাপে চলে যান। • এবার আপনার মোবাইল ফোন নম্বর দিতে হবে (আপনার সঠিক মোবাইল নাম্বার দিন কারণ মোবাইলে ভেরিফাই কোড পাঠাবে) • ফরমটি সঠিক ও সফল ভাবে রেজিস্টার করার পর দেখুন আপনার মোবাইলে ভেরিফাই কোড এসেছে ও ব্রাউজারে ঐ কোড সাবমিট করার অপশন এসেছে। • এবার ভেরিফিকেশন কোড বসান ও রেজিস্টার বাটনে ক্লিক করুন। (২ মিনিটের মধ্যে মোবাইলে কোড না আসলে পুণরায় কোড পাঠান (SMS) ক্লিক করুন) • এরপর লগইন পাসওয়ার্ড দিতে হবে। (পাসওয়ার্ড অবশ্যই ৮ সংখ্যার হতে হবে বড় হাতের অক্ষর ও সংখ্যা থাকতে হবে)। • সঠিক ভাবে কোড প্রবেশ করার পর আপনার Account Active হয়ে যাবে এবার একটি পেইজ আসবে আপনাকে লগইন করতে বলা হবে অথবা লগইন লিংক https://services.nidw.gov.bd/login • লগইন করতে আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বর (১৩ সংখ্যার হলে অবশ্যই প্রথমে আপনার জন্মসাল দিয়ে নিবেন) ও আপনার দেওয়া পাসওয়ার্ড দিতে হবে৷ • এবার সঠিক ভাবে ক্যাপচার পূরণ করুন এবার “লগইন” বাটন ক্লিক করলে লগইন হয়ে যাবে। নির্বাচন কমিশনের কাছে থাকা আপনার ডাটাবেজের সব তথ্য দেখা যাবে এবার। এখন যেকোনো অপশনে চাহিদা অনুযায়ী ক্লিক করুন আর তথ্য হালনাগাদ করুন। এভাবেই আপনি আপনার জাতীয় পরিচয়পত্রের তথ্য সংশোধন কিংবা ছবি পরিবর্তন করতে পারবেন খুব সহজেই। আপনি যদি জাতীয় পরিচয়পত্র সংশোধন করাতে চান বা পূণরায় পেতে চান সে ক্ষেত্রে আপনাকে প্রথমে নির্দিষ্ট পরিমান ফি প্রদান করতে হবে। সংশোধন বা পূণরায় পেতে ফি এর পরিমান এই লিঙ্ক https://services.nidw.gov.bd/fees/fee... এর মাধ্যমে জানা যাবে। ফি প্রদানের নূন্যতম ৩০ মিনিট পর আপনি সংশোধন বা হারানোর জন্য আবেদন করতে পারবেন। ফি নিম্নোক্ত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রদান করা যাবে। • ডাচ্-বাংলা ব্যাংক এবং রকেট মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে। • ওয়ান ব্যাংক লিমিটেড এবং ওকে ওয়ালেট মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে। • ট্রাষ্ট ব্যাংক লিমিটেড এবং টি-ক্যাশ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে। • মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংক লিমিটেড। • বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কিভাবে করবেন যেভাবে • লগইন করার পর এবার প্রোফাইল অপশনে ক্লিক করুন • ডানপাশে কোণায় এডিট আপশন দেখতে পারবেন ওখানে ক্লিক করুন। • এবার যেসব তথ্য সংশোধন করবেন সেগুলো তথ্য হালনাগাদ করে পরবর্তী অপশনে ক্লিক করুন। • এবার আপনার পরিবর্তিত তথ্য দেখতে পারবেন সব ঠিক থাকলে পরবর্তী অপশনে ক্লিক করুন। • এবার ট্রানজেকশন বিবরণ দেখতে পারবেন উক্ত তথ্য সঠিকভাবে এন্ট্রি দিয়ে আবার পরবর্তী অপশনে ক্লিক করুন। • এবার তথ্য পরিবর্তনের স্বপক্ষে প্রয়োজনীয় দলিলাদি কালার স্ক্যান কপি অনলাইনে জমা দিন। • এবার তথ্য পরিবর্তনের ফর্ম নিশ্চিত করুন। কাজ শেষ এবার অপেক্ষার পালা। কয়েকদিনের মধ্যেই আপনার এনআইডি জাতীয় পরিচয়পত্রের তথ্য সংশোধন হয়ে যাবে। আপনি ঘরে বসেই উক্ত সংশোধিত ভোটার আইডির অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন অথবা পরবর্তীকালে নির্বাচন অফিসে গিয়ে সংশোধিত জাতীয় পরিচয়পত্রের কপি নিতে পারবেন। https://hosting.bitspeck.com/ LearnWithShahadat -------------------------------------------------------------------------------- 1. Facebook Page: https://bit.ly/2J07faS 2. Facebook-Group: https://bit.ly/2Tpm6jS 5. youtube: https://bit.ly/2VINfuU -------------------------------------------------------------------------------- WebSite -------------------------------------------------------------------------- Address: http://www.learnwithshahadat.com -------------------------------------------------------------------------- BTCL website -------------------------------------------------------------------------- Address: https://services.nidw.gov.bd/ -------------------------------------------------------------------------- Subscribe and hit the like button and show us your support. Also, put a comment below to let us know about your opinion of this tutorial. #জাতীয়পরিচয়পত্রসংশোধন #NIDcorrection #Bangladesh