বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি সাকিব আল-হাসানের, যা বললেন তিনি  | World Cup 2019

বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি সাকিব আল-হাসানের, যা বললেন তিনি | World Cup 2019

ইংল্যান্ডের বিপক্ষে ৩৮৭ রানের পাহাড়সম টার্গেট তাড়া করতে নেমে ১০৬ রানে হেরে যায় বাংলাদেশ। দলের পরাজয় নিয়ে সাকিব বলেন, পরাজয়ে কিছু নেতিবাচক দিকও আমাদের ছিল। আসলে কারণ দেখানো যেতেই পারে। চেষ্টা করতে হবে পরের ম্যাচে মাঠের যে অবস্থাই থাক যে কন্ডিশনই থাক আমরা যেন মানিয়ে নিতে পারি। সাকিব আরও বলেন, আমরা কখনোই এমন ভাবছিলাম না যে রানটা তাড়া করা যাবে না। তবে এটা কঠিন ছিল, শুরু থেকেই। একটা সময় আমাদের মনে হচ্ছিল জিততে না পারলেও আমরা খুব কাছে যেতে পারব। আমাদের এই বিশ্বাসই ছিল। ৬৩ রানে দুই ওপেনারের বিদায়েরর পর মুশফিকের সঙ্গে সাকিব গড়েন ১০৬ রানের জুটি। সেই জুটি নিয়ে বিশ্বসেরা এ অলরাউন্ডার বলেন, ভালোই আমাদের পার্টনারশিপ হচ্ছিল। তবে একসঙ্গে দুইটা উইকেট পড়ার পরই আমরা পেছনে চলে গেছি। ৩২০-৩৩০ রান হলে আমরা স্বাচ্ছন্দে জিততে পারতাম। Never Forget to Subscribe “NewsTrue24” YouTube Channel.