নন্দীগ্রামে এবার নিজের অফিস আলাদা করলেন শুভেন্দু, বোর্ডে লিখলেন 'শুভেন্দু অধিকারী সহায়তা কেন্দ্র'

নন্দীগ্রামে এবার নিজের অফিস আলাদা করলেন শুভেন্দু, বোর্ডে লিখলেন 'শুভেন্দু অধিকারী সহায়তা কেন্দ্র'

ছেড়েছেন মন্ত্রিত্ব। কিন্তু বিধায়ক পদ থেকে এখনও পদত্যাগ করেননি। Suvendu Adhikary কি ভোটের মুখে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাবেন? এনিয়ে জল্পনার পারদ ক্রমশ চড়ছে। সেই সময় তাঁর বিধানসভা এলাকার নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের রেয়াপাড়ায় তৃণমূল কার্যালয় থেকে নিজের অফিস আলাদা করে নিলেন তিনি। তাৎপর্যপূর্ণভাবে নতুন অফিসের বোর্ডে বিধায়ক হিসেবে শুভেন্দুর কোনও পরিচয় নেই। ছবি দিয়ে লেখা 'শুভেন্দু অধিকারী সহায়তা কেন্দ্র'।