রাশিয়া ইউক্রেন যুদ্ধের ১৪ দিন পরেও যুদ্ধ থামার নাম নিচ্ছে না। ইউক্রেনের বিভিন্ন শহরে দফায় দফায় মিসাইল এবং রকেট দিয়ে হামলা চালিয়েছে রাশিয়ান ফোর্স। যদিও কিছু কিছু শহরে সাময়িক যুদ্ধ বিতরিত কথাও ঘোষণা করেছে রাশিয়া। এরই মধ্যে কিছুটা সুর নরম করতে দেখা গেছে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকিকে। তিনি ন্যাটো এবং ইউরোপিয়ান ইউনিয়নের উপর ক্ষোভ ব্যক্ত করে বলেন অত্যন্ত ভিতু এই দুটি অর্গানাইজেশন। তারা ইচ্ছে করেই ইউক্রেনের আকাশকে নো ফ্লাই জোন ঘোষণা করছে না। যার কারনে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধে এবার জৈবিক হাতিয়ার ব্যবহারের উপর সতর্কবার্তা জারি করেছে আমেরিকা।