তন্ত্র সাধনার আড়ালে ধর্ষনের অভিযোগ | ANANDA BANGLA

তন্ত্র সাধনার আড়ালে ধর্ষনের অভিযোগ | ANANDA BANGLA

https://www.facebook.com/AnandaBangla... https://www.ananda-bangla.com/ তান্ত্রিকের হাতে ধর্ষিতা মছলন্দপুরের গৃহবধূ । পুলিশ গ্রেপ্তার করল অভিযুক্ত তান্ত্রিককে । তান্ত্রিকের কাছে সমস্যার সমাধান করতে গিয়ে সেই তান্ত্রিকের বিরুদ্ধেই ধর্ষনের অভিযোগ করলেন উত্তর ২৪ পরগনার মছলন্দপুর এলাকার মধ্য বয়স্ক এক গৃহবধূ । জানা গেছে, ওই মহিলা সংসারিক সমস্যা মেটাতে মছলন্দপুর এলাকার তান্ত্রিক সুমন হরির দ্বারস্থ হন । তান্ত্রিক মহিলাকে জানায়, তার স্বামী বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত, সে ওই সমস্যার সমাধান করে দেবে । ওই মহিলা তান্ত্রিকের কথা বিশ্বাস করে সমস্যার সমাধান পেতে তান্ত্রিকের সাহায্য চান । সেই সমস্যার সমাধান করে দেবে বলে ওই তান্ত্রিক মধ্য বয়স্ক গৃহবধুকে তারাপীঠ নিয়ে যান যজ্ঞ করে পুজো দেবেন বলে । সেখানেই ওই তান্ত্রিকের হাতে ধর্ষণের শিকার হন গৃহবধূ । তারাপীঠের অভিযুক্ত তান্ত্রিক তার নিজস্ব ঘরে ডেকে নিয়ে গিয়ে মদ খাইয়ে বেহুশ করে ওই মহিলাকে ধর্ষণ করে বলে অভিযোগ ।পরে তাকে হুমকি দিয়ে জানানো হয়, ধর্ষণের কথা কাউকে বললে সোশ্যাল মিডিয়ায় সমস্ত অশ্লীল ছবি ও ভিডিও ফাঁস করে দেওয়া হবে । বছর ৪০ এর ওই গৃহবধূ এবিষয়ে প্রথমে লজ্জায় মুখ খুলতে চায়নি । পুলিশের কাছে পরে ওই মহিলা দ্বারস্থ হন । তন্ত্র সাধনা ও যজ্ঞ করতে গৃহবধূর কাছ থেকে নগদ 15 হাজার টাকাও অভিযুক্ত তান্ত্রিক আত্মসাত করেছে বলে অভিযোগ । এই ঘটনায় মঙ্গলবার মছলন্দপুর ফাঁরিতে লিখিত অভিযোগ দায়ের করলে তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত তান্ত্রিক সুমন হরি কে মছলন্দপুর এলাকা থেকে গ্রেপ্তার করে । ওই এলাকায় তান্ত্রিকের বাড়ি হলেও সে তারাপীঠ গিয়ে তন্ত্র সাধনা করত । তার বিরুদ্ধে প্রতারণা ও ধর্ষণের মামলা রুজু করেছে পুলিশ । অভিযুক্ত তান্ত্রিক কে জেরা করছে মছলন্দপুর ফাঁড়ির পুলিশ । #ananda #anandabangla #anandabanglanews