ডাঃ জাহাঙ্গীর কবির এর ডিগ্রী ভূয়া বলে অভিযোগ উঠেছে/Dr Jahangir Kabir Bhuwa doctor/ভুয়া ডাঃজাহাঙ্গীর

ডাঃ জাহাঙ্গীর কবির এর ডিগ্রী ভূয়া বলে অভিযোগ উঠেছে/Dr Jahangir Kabir Bhuwa doctor/ভুয়া ডাঃজাহাঙ্গীর

জাহাঙ্গীর কবিরের ডিগ্রি দেশে অনুমোদিত নয়: বিএমডিসি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয় ডাক্তার জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে এবার অনুমোদনবিহীন ডিগ্রি ব্যবহার করে চিকিৎসা পরিচালনার অভিযোগ এনেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। সংগঠনটির অভিযোগ, ডা. জাহাঙ্গীর প্রেসক্রিপশনে তার পরিচয়ে যেসব বিদেশি ডিগ্রির উল্লেখ করেছেন সেগুলো বিএমডিসি বা বাংলাদেশে অনুমোদিত নয়। এ ব্যাপারে প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেয়ার কথাও জানিয়েছে বিএমডিসি। ফেসবুক ও ইউটিউবে লাইফস্টাইল ও সুস্বাস্থ্য সম্পর্কে আলোচনার জন্য ব্যাপক জনপ্রিয়তা রয়েছে ডাক্তার জাহাঙ্গীর কবিরের। ওষুধ নির্ভরতা কমিয়ে কেবল ফিটনেসের মাধ্যমে রোগ প্রতিরোধ নিয়ে তিনি নিয়মিত কাজ করে চলেছেন। বিএমডিসি জানায়, জাহাঙ্গীর কবিরের প্রেসক্রিপশন প্যাডে উল্লেখ করা ডিগ্রির কোনোটিই বিএমডিসি অনুমোদিত নয়। বিএমডিসির ডেপুটি রেজিস্ট্রার ডা. লিয়াকত হোসেন বলেন, উনার যে প্রেসক্রিপশন আমার হাতে এসেছে সেখানে চারটি ডিগ্রি উল্লেখ আছে। যেগুলো স্নাতকোত্তর ডিগ্রি। এগুলোর একটিও বিএমডিসি অনুমোদিত নয়। সম্প্রতি তার এক ভিডিওতে করোনা টিকা নিয়ে বিভ্রান্তিমূলক ও অবৈজ্ঞানিক তথ্য ছড়ানোর অভিযোগ এনেছে ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটি (এফডিএসআর)। সংগঠনটির মহাসচিব ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন বলেন, তিনি করোনা টিকা নিয়ে যেসব তথ্য দিয়েছেন সেগুলোর কোনো ভিত্তি নেই। তিনি বলেছেন, একেক ভ্যারিয়েন্টের জন্য আলাদা আলাদা ভ্যাকসিন নিতে হবে। যা একবারেই অবৈজ্ঞানিক ও মনগড়া কথা। আমরা তার দেয়া জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর তথ্য সরিয়ে নিতে বলেছি। অবশ্য বিতর্কিত সেই ভিডিও সরিয়ে নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে পোস্ট দিয়ে ডা. জাহাঙ্গীর জানান, ডাক্তার হিসেবে কাউকে তিনি অসম্মান করতে পারেন না এবং তার আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী। বিএমডিসি থেকে বলা হয়, ডিগ্রি ইস্যুতে ডা. জাহাঙ্গীরকে চিঠি দেয়া হচ্ছে। সন্তোষজনক জবাব না পেলে আইনি প্রক্রিয়ায় যাবে বিএমডিসি। ****----****----****-----*****-----******-----*****----****