Poem based on bengali dialect (Ancholik Kobita) Millennium composed by poet Jugalkishor Mahata. আঞ্চলিক কবিতা: মিলেনিয়াম। কবি যুগলকিশোর মাহাত এই কবিতা রচনা করেছিলেন ২০০০ সালের প্রাক্কালে। পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার (বর্তমানে ঝাড়গ্রাম জেলা) বেলপাহাড়ীর এক প্রত্যন্ত গ্রামে কবির জন্ম। জঙ্গলমহলের অতিসাধারণ দীনদুঃখী খেটেখাওয়া ভখাদুখা নিঃস্ব-রিক্ত মানুষের জীবনযন্ত্রণার শরিক ছিলেন কবি। নিজের প্রত্যক্ষ বাস্তব জীবনের পটভূমি থেকে তাঁর কাব্য পঙক্তি রচিত হয়। লেখনীতে থাকে অনেক সংগুপ্ত বেদনা আর যন্ত্রণার রক্তক্ষরণ। তাঁর কবিতায় মাটির গন্ধ সুনিবিড় জড়িয়ে থাকে আদ্যন্ত। আঞ্চলিক কবিতা যাঁরা আবৃত্তি করেন, কবিতা চর্চা বা আবৃত্তি শিল্পের সঙ্গে যাঁরা যুক্ত, তাঁরা অনেকেই এই কবির নাম জানেন না, শোনেন নি। কবির লেখনীর সঙ্গে বাংলার কবিতাপ্রেমী মানুষের পরিচিতি ঘটানোর উদ্দেশ্য নিয়েই আমাদের আজকের উদ্যোগ। বাংলা ভাষা ও সাহিত্য, ভাষাতত্ত্ব, বা বাংলা সাহিত্য বা কাব্য-কবিতা নিয়ে যাঁরা গবেষণা করছেন তাঁদেরও অনেক উপকারে লাগবে বলে আমাদের বিশ্বাস। সবাইকে অনুরোধ জানাই, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের উৎসাহিত করুন। লাইক দিন। মন্তব্য জানান। শেয়ার করুন। পরিশেষে জানাই, বাংলা কবিতার জগতে এক নতুন ধারা আঞ্চলিক কবিতা চর্চা। সাহিত্য আন্দোলন। এ শুধুমাত্র সাহিত্য আন্দোলন নয়, স্বাধীন চিন্তা-ভাবনার বহিঃপ্রকাশের জন্যেও কেউ কেউ কলম ধরেছেন। জঙ্গল মহলের খেটে খাওয়া রুক্ষ্ম রাঙামাটির মানুষদের দিন যাপনের জলজ্যান্ত প্রতিচ্ছবি অনাবিল অকৃত্রিম ক্যানভাসে ফুটিয়ে তোলার প্রয়াস বাংলার প্রথাগত সাহিত্যে তেমন পরিলক্ষিত হয় না। তারই জন্যে সম্ভবত ভূমিপুত্রের অধিকারবোধে উদ্দীপিত কিছু প্রতিভার স্বতোৎসর্গ নিবেদনের ফসলরূপে সাহিত্যাঙ্গণ ঋদ্ধ হয়ে চলেছে। ভাষা দিয়েই একটি জাতির সংস্কৃতির সামগ্রিক পরিচয় প্রতিভাসিত হয়। সেই ভাষাই আজকের আগ্রাসী গ্লোবালাইজেশনের যুগে মারাত্মকভাবে বিপর্যয়ের সম্মুখীণ। ফলত সংস্কৃতির সংকট থেকে নিজেদের অস্তিত্ব রক্ষার আন্দোলন হিসেবে একে দেখছেন কেউ কেউ। এই সাহিত্য আন্দোলন তাই এক অর্থে স্বাধীনতা রক্ষার আন্দোলন। #বাংলা_সাহিত্য_চর্চা #Bangla_Sahitya_Charcha #Ancholik_Kobita #আঞ্চলিক_কবিতা