ঈদ স্পেশাল মসুর ডালের খিচুড়ি | ভুনা খিচুড়ি | Moshur Daler bhuna khichuri | Eid special recipe

ঈদ স্পেশাল মসুর ডালের খিচুড়ি | ভুনা খিচুড়ি | Moshur Daler bhuna khichuri | Eid special recipe

ছোটবেলায় গ্রামে ঈদ করা হত। তখন থেকেই দেখে এসেছি ঈদের দিন সকাল বেলা বাড়ির পুরুষেরা নামাযে যেত সেমাই খেয়ে। সেই সেমাই আগের রাতেই তৈরি করা হত। পুরুষ সদস্যরা নামাযে চলে যাবার পরপরই বাড়ির গিন্নীরা চুলোয় ভুনা খিচুড়ি চাপিয়ে দিতেন, সাথে পাশের চুলোয় বসাতেন গরুর / মুরগীর মাংস ভুনা। সবাই নামায পড়ে আসার আগেই সেই মাংস আর খিচুড়ি তৈরি হয়ে যেত। কি সে অপূর্ব ঘ্রাণ, আহা! সবাই অল্প করেই একটু খিচুড়ি মাংস আর সালাদ খেয়ে নিত মধ্যদুপুরের খাবার হিসেবে। বাড়িতে অতিথি এলেও সেই মাংস খিচুড়ি বেড়ে দেওয়া হত। আজও সেই ফর্মুলাতেই চলে বাংলাদেশের প্রতিটি বাড়ি। সেই পুরনো ঐতিহ্য যা যুগে যুগে চলে এসেছে। অনেক ধরণের খিচুড়ি আছে যেমন, মুগ ডালের খিচুড়ি, পাঁচমিশালী ডালের খিচুড়ি, ভাতের চালের খিচুড়ি, মাষকলাই ডালের খিচুড়ি ইত্যাদি। তবে আমার সবথেকে প্রিয় হলো পোলাও চাল দিয়ে এই মসুর ডালের ঝরঝরা খিচুড়ি। ঝাল করে গরুর মাংস ভুনা আর টমেটো শসার সালাদ, ব্যস আর কি চাই! গরম মশলা গুঁড়ো :    • হোমমেড গরম মশলা গুঁড়ো || Homemade garam m...   ঈদের অন্যান্য মজাদার খাবারের রেসিপি দেখতে এই লিংকে ক্লিক করুন :    • ঈদ স্পেশাল রেসিপি || Eid special recipe   বিভিন্ন পদের বিরিয়ানি / খিচুড়ি / পোলাও রেসিপি দেখতে এই লিংকে ক্লিক করুন :    • ডিম বিরিয়ানি || Egg biryani || Easy egg d...   আমার ইন্সটাগ্রাম :   / zenifar_zeni