শরীরে পটাসিয়ামের ঘাটতি হলে আপনার করণীয় কি কি, জেনে নিন! Subscribe our channel: https://goo.gl/xx3P83 অনেক সময় শরীরে এমন কিছু সমস্যা দেখা দেয়, যার কারণ হয়তো আমরা খুঁজে পাই না। অজানা কারণেই হয়তো পেশি ব্য।থা, উদ্বেগ ইত্যাদি সমস্যা হয়। এসব সমস্যা হওয়ার হাজারো কারণ থাকতে পারে। তবে এর মধ্যে একটি কারণ কিন্তু হতে পারে পুষ্টির অভাব। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, পটাসিয়াম ইত্যাদি শরীরের জন্য খুব প্রয়োজনীয় মিনারেল। এগুলোর মধ্যে কোনো একটির ঘাটতি হলে শরীরে বিভিন্ন সমস্যা হয়। শরীরে পটাসিয়ামের ঘাটতি হলে বেশকিছু সমস্যা দেখা দেয়। প্রায়ই যদি আপনার পেশিতে টান লাগে, পেশি দুর্বল লাগে তাহলে বুঝতে হবে পটাসিয়ামের ঘাটতি থাকতে পারে। পটাসিয়াম পেশির স্বাস্থ্য ভালো রাখার জন্য খুব উপকারী। স্নায়ু ভালো রাখার জন্য পটাসিয়াম খুব উপকারী। পটাসিয়ামের অভাব হলে অযথা মানসিক চাপ, বিষণ্ণতা, উদ্বেগ ইত্যাদি সমস্যা হতে পারে। শরীরে পটাসিয়ামের ঘাটতি হলে অনেক সময় দীর্ঘমেয়াদি কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয়। পটাসিয়ামের মাত্রা ভালো থাকলে হজম ভালো হয় এবং এতে পায়খানা ভালো হয়। গবেষণায় দেখা গেছে, পটাসিয়ামের মাত্রা কম থাকলে হৃৎপিণ্ডের পেশির ওপর চাপ পড়ে। এতে বুক ধড়ফড়ের সমস্যা হয়। শরীরে পটাসিয়ামের মাত্রা কম থাকলে রক্তনালিতে সমস্যা হয়। এটি উচ্চ রক্তচাপ তৈরি করতে পারে। কোনো কারণ ছাড়াই যদি প্রায়ই বমি বা বমি বমি ভাব হয়, তাহলে শরীরে পটাসিয়ামের ঘাটতি আছে কিনা পরীক্ষা করুন। এটিও পটাসিয়ামের ঘাটতির একটি লক্ষণ।