পেঁয়াজের কলি বা পেঁয়াজ পাতা শীতের সব্জির বাজারে খুব সহজেই পাওয়া যায়। কীভাবে এটা খাবেন তা নিয়ে যারা চিন্তিত তাদের জন্য খুব অল্প সময়ে বানানো যায় এরকম একটা রেসিপি পেঁয়াজ কলি দিয়ে ডিম ভাজি এবং খেতে ও এটা দারুন মজা। উপকরণ: পেঁয়াজর কলি ০২ আটি ডিম ০২ টা হলুদ গুড়া ১/৪ চা চামচ তেল ১১/২ টেবিল চামচ ধণিয়া পাতাকুচি ১/২ কাপ লবণ স্বাদ মতো কাঁচা মরিচ ফালি ০৪ টা প্রস্তুত প্রণালী: পেঁয়াজর কলি এরকম ছোট ছোট টুকরা করে কুটে ধুয়ে নিতে হবে। দুটো ডিমের মধ্যে ১/৪ চা চামচ লবণ ও ১/৪ চা চামচ হলুদ গুড়া দিয়ে ভালোভাবে ফেটে নিতে হবে। ফ্রাইং প্যানে তেল দিয়ে গরম করে, এতে ফেটানো ডিম দিয়ে ঝুড়ি করে ভেজে নিতে হবে। এবার কেটে রাখা পেয়াজের কলি, ১/২ চা চামচ লবণ ও কাঁচা মরিচ ফালি দিয়ে মিডিয়াম জ্বালে ০২ মিনিট ভালোভাবে নেড়ে, ০৩ মিনিট মিডিয়াম জ্বালে ঢেকে রান্না করতে হবে। ঢাকনা উঠিয়ে ০৫ মিনিট মিডিয়াম জ্বালে এভাবে ঘনঘন নেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজর কলি সিদ্ধ হলে, নামিয়ে ফেলতে হবে। Free music download from youtube audio library: Link: / @mahiskitchen934