কথোপকথন/১৩ | কবি: পূর্ণেন্দু পত্রী | আবৃত্তি: রিয়াজ রনি ও দেবযানী বিশ্বাস | রেডিও রনি

কথোপকথন/১৩ | কবি: পূর্ণেন্দু পত্রী | আবৃত্তি: রিয়াজ রনি ও দেবযানী বিশ্বাস | রেডিও রনি

রেডিও রনি'র নিবেদন- বাংলা কবিতা আবৃত্তি ‘কথোপকথন/১৩’ কবি: পূর্ণেন্দু পত্রী আবৃত্তি: রিয়াজ রনি ও দেবযানী বিশ্বাস – তোমার মধ্যে অনন্তকাল বসবাসের ইচ্ছে তোমার মধ্যেই জমিজমা ঘরবাড়ি, আপাতত একতলা হাসছো কেন? বলো হাসছো কেন? – একতলা আমার একবিন্দু পছন্দ নয়। সকাল-সন্ধে চাঁদের সঙ্গে গপ্পোগুজব হবে তেমন উঁচু না হলে আবার বাড়ি নাকি? – আচ্ছা তাই হবে। চাঁদের গা-ছুঁয়ে বাড়ি, রহস্য উপন্যাসের মতো ঘোরানো-প্যাঁচানো সিঁড়ি বাঁকে বাঁকে সোনালী ফ্রেমে বাঁধানো স্বপ্নদৃশ্য শিং-সমেত মায়া হরিণের মুন্ডু হাসছো কেন? বলো হাসছো কেন? – কাটা-হরিণ দেয়ালে ঝুলবে, অসহ্য। হরিণ থাকবে বনে, বন থাকবে আমাদের খাট পালঙ্কের চারধারে খাট পালঙ্কের নীচে ছোট্ট একটা পাহাড় পাহাড়ের পেট চিরে ঝর্ণা – আচ্ছা তাই হবে। পাহাড়ের পেট চিরে ঝর্ণা, ঝর্ণার পেট চিরে কাশ্মিরী কার্পেট সিলিং-এ রাজস্থানী-ঝাড় জলের ঝাঁঝরির মত উপুর করা জানলার গায়ে মেঘ, মেঘের গায়ে ফুরফুরে আদ্দির পাঞ্জাবি পাঞ্জাবির গায়ে লক্ষ্ণৌ-ই চিকনের কাজ হাসছো কেন? বলো হাসছো কেন? – মেঘ রোজ রোজ পাঞ্জাবি পরবে কেন? এক একদিন পরবে বালুচরি শাড়ি কিংবা খাটাও-এর পাতলা প্রিন্ট মাথায় বাগান-খোঁপা, খোঁপায় হীরের প্রজাপতি – আচ্ছা তাই হবে। মেঘ সাজবে জরি-পাড় শাড়িতে আর তখুনি নহবতখানার সানাই-এ জয়জ়য়ন্তী আর তখুনি অরণ্যের রন্ধ্রে-রন্ধ্রে বনো জানোয়ারের হাঁক-ডাক খাদে ঝাঁপিয়ে পড়ার জন্যে জেগে উঠবে জলপ্রপাত শিকারের জন্যে তীর ধনুক, দামামা দুন্দুভি হাসছো কেন? বলো হাসছো কেন? – তুমি এমনভাবে বলছ যেন ভালোবাসা মানে সাপে আর নেউলে ভয়াবহ একটা যুদ্ধ। ভয় লাগছে। অন্য গল্প বলো। ……………………………………….. কৃতজ্ঞতা: তাপস মাইতি (মুম্বাই, ভারত) Mail: [email protected] Radio Roni সম্পর্কে: পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বিপুল সংখ্যক বাংলা ভাষাভাষীর প্লাটফর্ম 'Radio Roni'। যেখানে শোনা যাবে বাংলা গল্প, উপন্যাস, গান, কবিতাসহ নানা ধরনের তথ্যবিনোদন। Radio Roni এন্ড্রয়েড, আইওএস, পিসি, ল্যাপটপ, ট্যাবলেট এবং Chrome cast -এ সংযোগ স্থাপনে সক্ষম। একটি মেধাবী প্রজন্ম গড়ার প্রত্যয় আমাদের। তাই শিল্প-সাহিত্য-সংস্কৃতি ও তথ্যেবিনোদনের পাশাপাশি Radio Roni গুরুত্ব দেয় এমন কিছু, যা নতুন করে বিনির্মাণ করে শ্রোতার মন। আপনাদের পরামর্শ ও সহযোগিতা আমাদের লক্ষ্য পূরণে অসামান্য অবদান রাখবে। পরামর্শ ও প্রয়োজনে: ০১৬৭৭-১৭২০১৮ ০১৭১৬-৮৯৮৯৮৯