Namo Chandi Namo Chandi | নম চণ্ডী নম চণ্ডী | সুরান্তর | Titas Chattopadhyay

Namo Chandi Namo Chandi | নম চণ্ডী নম চণ্ডী | সুরান্তর | Titas Chattopadhyay

#Mahalaya #Mahishasuramardini #TitasChattopadhyay #Pujo2020 Vocal, Music Arrangement and Video Editing : Titas Chattopadhyay নম চণ্ডী নম চণ্ডী ______________ 'মহিষাসুরমর্দ্দিনী' সঙ্গীতবীথির এই গানটি আমরা শুনে থাকি ১৯৭৮ সালে দ্য গ্রামোফোন কোম্পানি অফ ইন্ডিয়া লিমিটেড থেকে প্রকাশিত আকাশবাণীর সুধীর মুখোপাধ্যায় সম্পাদিত এলপি রেকর্ডে, যা পরে ক্যাসেট হয়েছিল। ২০১৬ সাল পর্যন্ত 'মহিষাসুরমর্দ্দিনী'-র এই সম্পাদিত রূপটিই সম্প্রচারিত হত মহালয়ায়, দেবীপক্ষের প্রাকপ্রত্যূষে। কিন্তু ২০১৭ সালে ঘটল অভাবনীয় সেই ঘটনা। আকাশবাণী থেকে 'মহিষাসুরমর্দ্দিনী' -র যে রূপটি সম্প্রচারিত হল, সেটা ইতিপূর্বে আমাদের কান শোনেনি। অথচ সেটি এই বীথিরই পুরনো একটি রেকর্ডেড ভার্সন। সেই নতুন রূপে সবচেয়ে চমকে দিয়েছিল যে গানটি, সেটি 'নম চণ্ডী, নম চণ্ডী'।গানটি সেই ভার্সনেও বিমলভূষণই গেয়েছিলেন। তবে যে সুরটি আমরা শুনে থাকি, তার চেয়ে সম্পূর্ণ আলাদা।প্রচলিত সুরের রূপে যদি থাকে দেবীর শান্ত রূপ, তাহলে এই সুরে ধরা পড়েছে চণ্ডীর রুদ্র রূপ।এই অপ্রচলিত সুরান্তরটি আমার আজকের নিবেদন।