বিনা পয়সায় বাংলাদেশ থেকে শ্রমিক নেয়ার ইঙ্গিত দিয়েছেন, মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী এম কুলা সেগারান। গত মঙ্গলবার দেশটির এক দৈনিক পত্রিকায় বলা হয়, মালয়েশিয়ায় মার্কিন বাণিজ্য নিষেধাজ্ঞার ঝুঁকি এড়ানোর অংশ হিসেবে, বাংলাদেশ থেকে শূন্য-খরচে কর্মী নিয়োগের প্রক্রিয়া চলছে। মন্ত্রী আরও বলেন,বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ইতোমধ্যে, নেপালের সাথে নতুন শ্রমিক নেয়ার বিষয়ে চুক্তি করেছে মালয়েশিয়া, এর অনুরূপ চুক্তি হবে বাংলাদেশের সঙ্গেও। এই চুক্তি সম্পন্ন হলে বাংলাদেশ থেকে মালয়েশিয়া যেতে, কোনো খরচ লাগবে না শ্রমিকদের । শ্রমিক নিয়োগের সার্ভিস চার্জ,বিমান ভাড়া থেকে শুরু করে, অন্যান্য সকল ব্যয় বহন করবে শ্রমিক নিয়োগদানকারী প্রতিষ্ঠান। বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ গত রোববার জানান,ব্যয় ও স্বচ্ছতার সমাধান হওয়ার আগে,সরকার মালয়েশিয়ায় শ্রমিক পাঠাবে না। আর তার একদিন পরই সোমবার বাংলাদেশ থেকে বিনা খরচে শ্রমিক নেয়ার বার্তা দেন, দেশটির মানবসম্পদ মন্ত্রী। =============================== "Bangla TV" is News & Program Based TV Channel of Bangladesh. =============================== Follow us on Social Media =============================== ■ বাংলা টিভির অফিসিয়াল ওয়েবসাইটঃ https://banglatv.tv ■ অনলাইনে বাংলা টিভি দেখতে ভিজিট করুনঃ https://banglatv.tv/live ■ বাংলা টিভির ফেসবুক পেজঃ / banglatv.tv ■ নিউজ ফেসবুক পেজঃ / banglatvlivenews ■ টুইটারে ফলো করুনঃ / banglatvltd ============================== #BanglaTV #BanglaTVNews