See More Videos : https://goo.gl/yNbJWE Facebook:- / advuturea Contact Mail:- [email protected] #AdvuTurea #Turtles #Lizards আমরা প্রত্যেকেই টিকটিকি এবং কচ্ছপ বহুবার দেখেছি। কিন্তু আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে একটি কচ্ছপ বা একটি টিকটিকি কতটা ভয়ঙ্কর হতে পারে তাহলে আপনি হয়ত ব্যাপারটাকে অতটা গুরুত্ব দেবেন না, কারন আমাদের ধারনা এটাই যে এই ছোট্ট প্রানীটি আমাদের কোন ক্ষতি করতে পারবে না। কিন্তু আপনি জানলে অবাক হবেন যে পৃথিবীতে এমন অনেক টিকটিকি এবং কচ্ছপের প্রজাতী আছে যারা মানুষকে অসুস্থ করে দিতে পারে । Green iguana - বর্তমানে গ্রীন ইগুয়ানাকে বিভিন্ন দেশে পোষ্য হিসেবে পালন করা হয় । কিন্তু এর মানে এই নয় যে একটি গ্রীন ইগুয়ানা একদমই একটি নিরীহ প্রানী। এরা নিজের মালিককে আহত করার জন্য যথেষ্ট বিখ্যাত। Leatherback sea turtle - পৃথিবীতে যতগুলি প্রজাতীর কচ্ছপ আছে তাদের মধ্যে আয়তনে সবচেয়ে বড় হল লেদারব্যাক সি টার্টেল। এদের দৈর্ঘ্য 18 ফুট পর্যন্ত হতে পারে এবং ওজন প্রায় 900 কেজি পর্যন্ত হতে পারে । এরা মুলত কোনওদিনই কারোর ক্ষতি করে না কিন্তু যদি এরা একবার এরা রেগে যায় এবং রেগে গিয়ে যদি একবার কাউকে কামড় বসায় তাহলে যে জায়গায় কামড় বসাবে সেখানকার হাড় ভাঙবে নিশ্চিত । Big headed turtle - বিগ হেডেড টার্টেল একটি বহু প্রাচীন প্রজাতীর কচ্ছপ। এদের শরীরের বৈশিষ্ট্য হল যে এদের একটি বড় মাপের মাথা থাকে এবং একটি সাপের মতো বড় লেজ থাকে যা এদের শরীরের তুলনায় লম্বা হয়। Soft-Shell Turtle - আপনি যদি কোনওদিন অ্যালিয়েন না দেখে থাকেন তাহলে আসুন আপনার সাথে পরিচয় করিয়ে দিই সফ্ট সেলড টার্টেলের সাথে যাদেরকে কচ্ছপ জগৎের অ্যালিয়েন বলা হয়। আসলে এদের বাইরের আবরনটি অন্য কচ্ছপদের মতো কঠিন নয়, বরং তুলনায় অনেকটাই নরম । Nile monitor - আফ্রিকার নীল নদ এবং অন্যান্য বড় নদীর কাছে দেখতে পাওয়া নাইল মনিটর একটি এমন ধরনের সরীসৃপ যাদেরকে মুলত শিকারী প্রানী বললেই ঠিক হবে । এরা দৈর্ঘ্য প্রায় 18 ফুট পর্যন্ত হতে পারে। এরা মুলত ছোট কুমিড়, পাখি, মাছ, বিভিন্ন জীব জন্তু শিকার করেই জীবন ধারন করে। Gila monster - প্রায় দুই ফুট লম্বা এই সরীসৃপটি দক্ষিন আমেরিকার বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যায় এবং এই সরীসৃপটি দক্ষিন আমেরিকার সবচেয়ে বড় সরীসৃপগুলির মধ্যে একটি। যদিও এই সরীসৃপটি বর্তমানে সংকটাপন্ন এবং বিভিন্ন আইন দ্বারা সংরক্ষিত । Malayan river monitor - এই সরীসৃপটি হল পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে বড় সরীসৃপ। এদের দৈর্ঘ্য হয় প্রায় 9.5 ফুট এবং ওজন প্রায় 150 পাউন্ড পর্যন্ত হতে পারে। মালায়ান ওয়াটার মনিটর মুলত দক্ষিন পুর্ব এশিয়ার নদী এবং গভীর খাল বিলে দেখতে পাওয়া যায়। Alligator snapping turtle - এই ধরনের কচ্ছপগুলি দেখতে যতটা ভয়ঙ্কর এদের শিকার করার ধরনও ঠিক ততটাই ভয়ঙ্কর। অ্যালিগেটর স্নাপিং টার্টেল পৃথিবীর অন্যতম বড় কচ্ছপগুলির মধ্যে একটি। Komodo dragon - প্রায় 10 ফুট লম্বা এবং 300 পাউন্ড ওজন বিশিষ্ট কোমোডো ড্রাগন পৃথিবীর সবচেয়ে বড় সরীসৃপ। এরা মুলত বীচ, নিম্নভুমি এবং ইন্দোনেশিয়ার মালভুমি অঞ্চলে বেশি দেখতে পাওয়া যায়। Mata mata turtle - এই কচ্ছপটি সমস্ত কচ্ছপের মধ্যে সবচেয়ে অদ্ভুত । এদের শরীরের একটি বৈশিষ্ট্য হল এই যে এদের মাথাটি ঠিক সাপের মতো হয় এবং এদের মাথা দেহের তুলনায় বড় হয়। ************************************************************* "Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use." ------------------------------------------------------------------------------------------------- Music: YouTube Audio Library