Egg Tadka Dhaba Style-Egg Tadka Bengali Style-Egg Tadka recipe Bengali-Egg Tadka Dal recipe

Egg Tadka Dhaba Style-Egg Tadka Bengali Style-Egg Tadka recipe Bengali-Egg Tadka Dal recipe

Egg Tadka Dhaba Style-Egg Tadka Bengali Style-Egg Tadka recipe Bengali-Egg Tadka Dal recipe RECIPE : Egg Tadka Daal Ingredients : Whole Green Moong Dal, Black Gram Or Whole Black Urad Dal : 1 bowl each Split Chickpeas / Chana Dal, Split Pigeon Peas / Toor Dal : 1/2 bowl each Turmeric Powder and Tadka Dal Powder Chooped Onion, Tomatoes and Green chillies, Ginger garlic paste Salt to taste and Oil for cooking Bayleaves and Fenugreek leaves And Chopped Coriander Leaves Serve With Roti or Chapati And Fresh Lime Choose, Green chilli and Chopped Onion ............................................................................... ডিম তড়কা প্রথমে আমরা ডাল গুলো ভালো করে ধুয়ে নিয়ে ৫ ঘন্টা জলে ভিজিয়ে রাখবো ৷ এখানে আমি ব্যবহার করেছি এক কাপ গোটা মুগের ডাল, এক কাপ গোটা বিউলির ডাল, অর্ধেক কাপ ছোলার ডাল আর অর্ধেক কাপ অড়হর ডাল ৷৷ পাঁচ ঘন্টা পরে ডাল গুলো তুলে নিয়ে প্রেসার কুকারে দেবো ৷ সাথে দেবো হলুদ গুঁড়ো আর নুন ৷ জল দিয়ে সেদ্ধ করবো ৷ জলটা এমন ভাবে দেবো যেন ডাল গুলো ডুবে থাকে ৷ এরচেয়ে বেশী জল দেবার প্রয়োজন নেই ৷ তিনটে হুইসেল হওয়া পর্যন্ত ডাল সেদ্ধ করে নেবো ৷৷৷ এরপর একটা প্যানে তেল দেবো আর তেল গরম হলে তিনটে ডিম ভেঙে দিয়ে দেবো ওর মধ্যে ৷৷ হাই ফ্লেমে নাড়তে থাকবো, ছোটো ছোটো টুকরো করে ডিমগুলো ভেজে নেবো ৷৷ এরপর অন্য একটা পাত্রে তেল দেবো ৷৷ তেল গরম হলে তার মধ্যে দেবো দুটো তেজপাতা আর পেঁয়াজ কুচি, পেঁয়াজ লাল করে ভাজার দরকার নেই ৷৷ শুধু দেখবো যাতে, পেঁয়াজ নরম হয়ে যায় আর পেঁয়াজের রঙটা যেন হালকা পরিবর্তন হয়ে যায় ৷৷ এরপর দেবো কাঁচালঙ্কা কুচি, আর আদা রসুন বাটা, আদা রসুনের কাঁচা গন্ধটা যেন না থাকে, ততোক্ষণ মশলা নাড়বো ৷৷৷ এরপর দেবো টমেটো কুচি আর স্বাদমতোন নুন, নুন দুইবার দেওয়া হবে, একবার ডাল সেদ্ধ করার সময় আর আরেক বার এখন ৷৷ ঢাকা দিয়ে দেবো যাতে টমেটো নরম হয়ে যায় ৷৷ এর পর ঢাকা সরিয়ে এর মধ্যে দেবো তড়কা পাউডার মশলা ৷৷ দুই বড় চামচ ৷৷ ভালো করে কষিয়ে নেবো এক মিনিট ৷ দুই হাতা সেদ্ধ ডাল এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেবো মশলার সাথে, তারপর বাকি সেদ্ধ ডাল পুরোটা ঢেলে দেবো কড়াইতে ৷৷ হাই ফ্লেমে রান্না করবো দুই থেকে তিন মিনিট ৷৷ কিছুটা মাখন দেবো, এতে স্বাদ আরো ভালো আসে ৷৷ উপর থেকে মিশিয়ে দেবো বেশ কিছুটা কসৌরি মেথি আর ভেজে রাখা ডিমের টুকরো ৷৷ কসৌরি মেথির গন্ধটা তড়কার ডালে খুব ভালো লাগে আর নামাবার ঠিক আগে মেশাবো কুচোনো ধনেপাতা ৷৷ তৈরী হয়ে গেলো ডিম তড়কা ৷৷ এর সাথে গরম রুটি সার্ভ করবো ৷৷ ................................................................ আমার চ্যানেলের রান্না, ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন আপনারা সবার সাথে ৷৷ আমি আবারও অন্য একটা রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের কাছে এই ভাবে খুব শীঘ্রই ৷৷ আজ তাহলে এখানে টাটা ৷৷ আর আমার ফেসবুক পেজে বা ইনস্টাগ্রামেও আমার সব রান্নার চটজলদি আপডেট পেয়ে যাবেন ৷৷ ভালো থাকবেন সব্বাই ৷৷ ................................................................ Hi friends, hope you find my recipes appetizing. Then, why sit back - simply click on the LIKE, SUBSCRIBE & BELL buttons to express your encouragement for my efforts and share it with your near & dear ones. Regards. Mini Follow me on Facebook :   / minipayeli   Instagram :   / minis.kitchen   #EggTadkaDhabaStyle #miniskitchen