সাবিনা জামান মজাদার চিংড়ি মাছ আলু দিয়ে পুঁইশাকের ঝোল , ভিন্ন স্বদে চিংড়ি মাছ দিয়ে পুঁইশাকের ঝোল, চিংড়ি মাছ আলু পুইশাকেএর তরকারি, new pui shaak chingri recipe mozadar pui shaak chingri , pui shaak chingri recipe, chingri diya puishak , puishak bangladesi recipeউপকরণ: পুঁইশাক ৫০০ গ্রাম পছন্দ মতো কেটে নেওয়া। অলু ২০০ গ্রাম। মাঝারি চিংড়ি মাছ আধা কাপ। আদা ও রসুন বাটা আধা চা-চামচ করে। পেঁয়াজ-কুচি ৩ টেবিল-চামচ। কাঁচামরিচ-ফালি ৩/৪টি। মরিচ ও হলুদ গুঁড়া আধা চা-চামচ করে। ধনে ও জিরা গুঁড়া এবং টমেটো সস সামান্য। লবণ ও তেল পরিমাণ মতো। পদ্ধতি: প্যানে তেল গরম করে পেঁয়াজ-কুচি একটু ভেজে নিন। তারপর আদা-রসুন বাটা দিয়ে একটু ভেজে বাকি মসলা ও অল্প পানি দিয়ে কষিয়ে মরিচ ফালি ও চিংড়ি দিয়ে নাড়তে থাকুন। একটু ভাজা ভাজা হয়ে আসলে পুঁইশাক দিয়ে পাঁচ মিনিট ঢেকে দিতে হবে। প্রয়োজনে একটু পানি ছিটিয়ে দিতে হবে। তারপর ঢাকনা ছাড়া মাঝারি আঁচে কিছুক্ষণ রান্না করুন। শাক সিদ্ধ হয়ে আসলে নেড়েচেড়ে দিন। মাখা মাখা ঝোল রেখে নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।