#sabudanakheerrecipe #sabudana #sabudanarecipes #sagudana #payeshrecipe #bengalirecipe #bengalidessert #1k #subscribe #cooking #recipe #kheer #khee#howtomakesabudanakheer #howtomakesabudanapayes #howtomakesabudana সাবুদানা ধুয়ে আধা ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। এরপর পানি ছেঁকে দেড় কাপ পানিসহ সাবুদানা চুলায় জ্বাল দিন। চুলার আঁচ মাঝারি রেখে সাবুদানা ঘন ঘন নেড়ে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন। সাবুদানা সিদ্ধ হয়ে এর আকার দ্বিগুণ হয়ে গেলে পাত্র চুলা থেকে নামিয়ে দিন। আলাদা পাত্রে দুধ জ্বাল দিন। দুধের সাথে গুঁড়া দুধ এবং চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এক চিমটি লবণ দিন। দুধ কমে অর্ধেক হয়ে গেলে এখন এর মধ্যে ক্রিম দিন। আগে থেকে সেদ্ধ করে রাখা সাবুদানা ঢেলে ভালো করে নেড়ে দিন। পায়েস ভালো করে ফুটে উঠলে চুলা বন্ধ করে দিন। পায়েসে গোলাপজল মিশিয়ে দিন। এরপর পায়েস সারভিং ডিশে ঢেলে উপরে বাদাম, মোরব্বা কুচি দিয়ে সাজিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন। এরপর পরিবেশন করুন সাবুদানার পায়েস।