এমন আইনজীবী যে রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা যায় না , তাও জানেন না। নাম না করে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। আগে বলুন উনি তাঁর তোলা অভিযোগের কি জবাব দিতে পেরেছেন ? পাল্টা প্রশ্ন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। ভাইপোর পর এবার নাম না করে খোকাবাবু খোঁচা দিলীপ ঘোষের। বললেন, গুন্ডামির যে অভিযোগ তাঁর বিরুদ্ধে তৃণমূল করছে, তেমন গুন্ডামি ভবিষ্যতে আরও দেখাবেন তিনি।