শুটিংয়ে অলৌকিক ঘটনার সম্মুখীন হয়েছিলেন দেবলীনা! Devalina । Bijoy TV

শুটিংয়ে অলৌকিক ঘটনার সম্মুখীন হয়েছিলেন দেবলীনা! Devalina । Bijoy TV

#দেবলীনা কুমার #Devalina_Kumar #Tallywood_News টালিউড সপ্ননগরীর ছোট পর্দার আলোচিত অভিনেত্রী দেবলীনা কুমার। সম্প্রতি ‘শ্বেত কালী’নামের এক সুপার ন্যাচারাল সিরিজে অভিনয় করেছেন এই অভিনেত্রী। এ সিরিজটিতে দেখা যাবে, রহস্যে ঘেরা এক অভিশপ্ত ব্যবসায়ী বাড়ির গল্প। এটি নির্মাণ করছেন পরিচালক সানি রায়। আর সেই রহস্যের উদঘাটন করবেন সাহেব ভট্টাচার্য, দেবলীনা কুমার ও ঐন্দ্রিলা সেন। কিন্তু এই সিরিজের শুটিংয়ের সময় হঠাৎই রহস্যে জড়িয়ে পড়েছেন দেবলীনা নিজেই। জানা যায় ‘শ্বেত কালী’ সিরিজের শুটিং চলাকালীন সময় হঠাত অসুস্থ হয়ে পড়েন এই অভিনেত্রী। কাজের অতিরিক্ত চাপ ও মাথায় অনেক যন্ত্রণার কারণে শুটিংয়ের ফাঁকে বিশ্রাম নিতে নিজের রুমে যান দেবলীনা। আর সেখানেই হঠাৎ ভূতুরে এক ঘটনার সম্মুখীন হন তিনি। দেবলীনা বলেন, শুটিংয়ের সময় কাজের চাপে শরীরটা খারাপ ছিল। তাই বিশ্রাম নেওয়া ও চা খাব বলে নিজের রুমে চলে যাই আমি এবং আমাদের শুটিংয়ে যিনি সবাইকে চা দেন তাকে চা দিতে বলি। খুব অল্প সময়ের মধ্যে চা নিয়ে আসেন ওই ভদ্রলোক। আমি চা খেয়ে ঘুমিয়েও পড়ি। এ সময় রুমে একাই ছিলাম আমি। বাকিরা আউটডোরে শুটিংয়ে ছিলেন। অভিনেত্রী আরও বলেন, শুটিং শেষে পুরো টিম যখন ফিরে এলো, এ ঘটনার কথা শুনে সবাই অবাক। তখন আমাদের পরিচালক জানান, আমাদের যিনি চা দেন সেই দাদা আগের দিন নিজের বাড়ি চলে গেছেন ছুটিতে। তার পক্ষে আসা সম্ভব নয়। তা হলে সেদিন চা কে দিয়েছিল? এ ঘটনার ব্যাখ্যা খুঁজছেন দেবলীনা, তবে উত্তর অজানা। copyright © A BIJOY TV Production-2023 সঙ্গে থাকুন বিজয় টিভির Website: http://bijoy.tv/ Facebook:   / bijoytvlimited   Youtube:    / bijoytvofficial