১টি ডিম ও পাউরুটি দিয়ে অসম্ভব মজার ঝাল নাস্তার রেসিপি। Best egg and bread nashta recipe @MuktisCookingWorld @FarjanasRecipe @VillageCookingChannel উপাদান সমূহ: ১) পাউরুটি ৫ পিস ২) ডিম ১ টি ৩) আদা রসুন বাটা ১/২ চা চামচ ৪) ঝালের গুড়া ১/২ চা চামচ ৫) পেঁয়াজ কুচি ২ টি (মাঝারি আকৃতি) ৬) কাঁচা মরিচ কুচি ২ টি ৭) লবণ ১ চিমটি (স্বাদ অনুযায়ী) ৮) গরম মসলা ও ভাজা জিরা গুড়া ১/২চা চামচ ৯) তরল দুধ ২ টেবিল চামচ ১০) বেসন ৫ চা চামচ ১১) হলুদ গুঁড়া ১ চিমটি রন্ধন প্রণালী: প্রথমে পেঁয়াজ ও ঝাল কুচি নিয়ে তাতে লবণ দিয়ে ভালো করে কচলিয়ে মেখে নিতে হবে। এবার পাউরুটি বাদে সব উপকরণ দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এরপর স্লাইস করা পাউরুটি নিয়ে তার উপর দিয়ে মাখিয়ে রাখা ব্যাটার দিয়ে দিতে হবে। এক সাইড দেওয়া হলে অপোরসাইটে দিয়ে দিতে হবে। মাখানো শেষ হলে হালকা গরম তেলে মাখানো পাউরুটি দিয়ে দিতে হবে। এবার এপিটোপিট করে মিডিয়াম হিটে বাদামি কালার করে ভেজে নিতে হবে। ব্যাস চট জলদি তৈরি হয়ে গেল বোম্বে ঝাল টোস্ট।