ইঞ্জি. মোশাররফ হোসেনের প্রচেষ্টায় সাইবেনীখিল ত্রিপুরা পল্লীর বাসিন্দাদের  স্বপ্ন পূরণ হল ৫৭ বছর পর

ইঞ্জি. মোশাররফ হোসেনের প্রচেষ্টায় সাইবেনীখিল ত্রিপুরা পল্লীর বাসিন্দাদের স্বপ্ন পূরণ হল ৫৭ বছর পর

দীর্ঘ ৫৭ বছরের দুঃখ নিমেষেই লাগব হলো মিরসরাইয়ের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের আন্তরিক প্রচেষ্টায়। এতদিন অন্ধকারকে সঙ্গি করে পিছিয়ে পড়া একটি জনগোষ্ঠী এমপির মহতি এ উদ্যোগের কারণে সহজে পেল বিদ্যুতের আলো। অবশ্য এ গল্পের নাম ভূমিকায় আরেকজন হচ্ছেন করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন নয়ন। এমপি এবং চেয়ারম্যানের ঐকান্তিক প্রচেষ্টায় সাইবেনিখীল ত্রিপুরা পাড়ার ৮০ পরিবারে যুক্ত হয়েছে বিদ্যুৎ সংযোগ। এতে অগ্রসর জীবনযাত্রার স্বপ্নে বিভোর পাড়ার প্রায় ৫ শাতাধিক বাসিন্দা। সাইবেনিখীল ত্রিপুরা পাড়ার বাসিন্দারা যোগাযোগ টেলিভিশনকে জানান, ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর মূলত এখানকার ত্রিপুরা পল্লীর দৃশ্যপট পাল্টাতে শুরু করে। প্রথমে সেখানে ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠা পায় রুপাইধন ত্রিপুরা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান। এরপর স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিদের উদ্যোগে মদ তৈরি ও তা পান থেকে পাড়ার বাসিন্দাদের বিরত করা হয়। পরে ধীরে ধীরে সেখানে পৌঁছানো হয় কমিউনিটি স্বাস্থ্যসেবা। এরপর স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উদ্যোগে পল্লীর যুবকদের সাবলম্বী করার উদ্যোগ গ্রহণ করা হয়। সবশেষে মিরসরাইয়ের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের উদ্যোগে যুক্ত হয় বিদ্যুৎ সংযোগ। যা সম্প্রতি বৈদ্যুতিক সুইচ চেপে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা এনায়েত হোসেন নয়ন। দুর্গম পাহাড়ে বিদ্যুৎ সঞ্চালন লাইন স্থাপনের বিষয়ে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতির বারইয়ারহাট জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আবু জাফরও সাধুবাদ দেন মিরসরাইয়ের এমপি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে।