Magura Boat Race

Magura Boat Race

মাগুরার মধুমতি নদীতে নৌকা বাইচ, এলাকা জুড়ে মেলাসহ উৎসবের আমেজ রবীন শরীফ, করোনা ভিতি কাটিয়ে লাখো নারী পুরুষের উপস্থিতিতে মাগুরা মধুমতি নদীতে অনুষ্টিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা। এবারের বিহারী লাল শিকদার নৌকা প্রতিযোগীতায় ১১ টি বাইচ নৌকা অংশ নেয়। এ উপলক্ষে মধুমতি নদীর দুই পাড়ের গ্রাম গুলিতে চলছে উৎসব। লাখো মানুষের উপস্থিতিতে জমে উঠেছে মেলা। বুধবার বিকালে মাগুরা মহম্মদপুরের মধুমতি নদীতে বিহারী লাল নৌকা বাইচ প্রতিযোগীতা ২০২০ শেখ হাসিনা সেতু এলাকায় অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট বিরেন সিকদার। এ সময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক ডঃ আশরাফুল আলম, পুলিশ সুপার খান মুহম্মদ রেজওয়ান প্রমূখ। এবারের নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে খুলনার এমপি সালাম মুর্শীদ্দির নৌকা এবং দ্বিতীয় স্থান মাগুরা সদরের বড়শলই গ্রামের লিয়াকত মোল্ল্যার নৌকা। এই নৌকা বাইচকে কেন্দ্র করে মহাম্মদপুর মধুমতি নদীর দুই পাড়ের গ্রাম গুলি জুড়ে শুরু হয়েছে উৎসব। মেয়ে জামাইসহ আত্বীয় স্বজনদের উপস্থিতিতে মুখরিত এলাকার প্রায় প্রতিটি বাড়ি। দূর দুরান্ত হতে হাজারো মানুষের সমাগম ঘটেছে মধুমতি তীরে। এ উপলক্ষে নদীর দুই পাড়েই জমেছে মেলা। তিন দিন ব্যাপী চলবে এই করোনা ভিতি কাটিয়ে লাখো নারী পুরুষের উপস্থিতিতে মাগুরা মধুমতি নদীতে হয়ে গেলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা। এ প্রতিযোগীতায় ১১ টি বাইচ নৌকা অংশ নেয়। গড়াই নদীর দুই পাড়ে সব বয়সী হাজারো মানুষের উপস্থিতিতে জমে উঠেছে মেলা, দিনব্যাপী চলবে এই ঐতিহ্যবাহী মেলা। ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতার উদ্যোক্তা ও প্রধান অতিথি শ্রী বীরেন শিকদার এম,পি বলেন, সন্ত্রাস ও মাদক মুক্ত করতে সুস্থ্য বিনোদন গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী নৌকা বাইচসহ ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগীতার আয়োজন। এই নৌকা বাইচ কে কেন্দ্র করে মধুমতি নদীর দুই ধারে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।