Poem: Computer Writer: HJ Rubel Recitation: HJ Rubel Editor: HJ Rubel Thumbnail Design: HJ Rubel Producer: HJ Rubel Label: HJ Rubel Language: Bengali Date of Poem Writing: 11/05/2015 কবিতাঃ কম্পিউটার লেখকঃ এইচ জে রুবেল আবৃত্তিঃ এইচ জে রুবেল এডিটরঃ এইচ জে রুবেল থাম্বনেইল ডিজাইনঃ এইচ জে রুবেল প্রোডিউসারঃ এইচ জে রুবেল লেবেলঃ এইচ জে রুবেল ভাষাঃ বাংলা কবিতা লেখার তারিখঃ ১১/০৫/২০১৫ Thank you so much for watching my Channel আমার চ্যানেল দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ hjrubel hj rubel @hjrubel #hjrubel #hjrubelKobita All rights reserved by HJ Rubel কম্পিউটার -এইচ জে রুবেল কম্পিউটার শব্দটি এসেছে কম্পিউট শব্দ থেকে; ব্যবসা-বাণিজ্য হয় না এখন এই যন্ত্রকে রেখে। চার্লস ব্যাবেজ নামের বিজ্ঞানী কম্পিউটারের জনক; বিভিন্ন কাজ করলেও কম্পিউটার শব্দের অর্থ গনক। হার্ডওয়ার ও সফটওয়ার লাগে কম্পিউটার চলতে; স্পিকার আছে তার সাথে, সে কথাও পারে বলতে। কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ এলাকা, তার একটি অংশ; ভাইরাস কম্পিউটারের শত্রু, তথ্যকে করে ধ্বংস। সব যন্ত্রপাতি সংযুক্ত থাকে তার নাম মাদারবোর্ড; টাইপিং করার জন্য কম্পিউটারে থাকে কীবোর্ড। ল্যাপটপ নামের কম্পিউটার আছে, তা করা যায় ভাজ; মাউস নামের ডিভাইস আছে, ক্লিক করাই তার কাজ। প্রধান মেমোরি হিসাবে, এই যন্ত্রের সাথে থাকে র্যাম; ভিডিও চ্যাটিং করতে হলে, সাথে লাগে ওয়েবক্যাম। কম্পিউটারের ব্রেইন হিসাবে কাজ করে প্রসেসর; সকল কাজ দেখা যায় সেটা কম্পিউটারের মনিটর। তথ্য আদান-প্রদানে ব্যবহার করা যায় পেনড্রাইভ; সহায়ক মেমোরি হিসাবে থাকে হার্ডডিক্স ড্রাইভ। কম্পিউটারে সিডি ও ডিভিডি করা যায় রাইট; এই যন্ত্রে তথ্য পরিমাপের একক বিট ও বাইট। স্ক্যানার ও প্রিন্টার ছাড়া অফিস এখন অচল; মডেম ছাড়া এই যন্ত্রে ইন্টারনেট হয় না স্বচল। ডেস্কটপ, ল্যাপটপ, পামটপ সবগুলো ডিজিটাল যন্ত্র; শূন্য ও এক দিয়ে তথ্য সংরক্ষিত হয়, লাগে না মন্ত্র।