রাজধানীর বনশ্রীতে বিল কম দেখিয়ে ২৭ কোটি টাকার বিদ্যুৎ চুরির ঘটনায় অভিযুক্তদের চিহ্নিত করার দেড় বছর পেরিয়ে গেলেও কোনো ব্যবস্থা নেয়নি ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি- ডিপিডিসি। দায়ীরা বহাল তবিয়তে থাকায় এ ধরণের দুর্নীতি আরো বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। তবে, দেরিতে হলেও দায়ীদের শাস্তি নিশ্চিতের আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। #Independenttv #DPDCBillCorruption