নবজাতক বা ছোট্ট শিশুদের নানা কারণে খিঁচুনি হতে পারে। তবে এটা বড়দের খিঁচুনির তুলনায় অন্য রকম। তাই নিবিড়ভাবে লক্ষ না করলে শিশুদের খিঁচুনি অনেক সময় বোঝা যায় না। শিশু কোনো একদিকে স্থির হয়ে তাকিয়ে থাকলে বা কোনো একটা হাত বা পা অবিরত নাড়তে থাকলে সেটাও খিঁচুনির লক্ষণ হতে পারে। স্বাভাবিক জন্ম-ওজনের শিশুদের মধ্যে প্রতি হাজারে প্রায় তিনজনের খিঁচুনি হতে পারে। তবে স্বল্প জন্ম-ওজনের (এক কেজির কম) নবজাতকের খিঁচুনির ঝুঁকি বেশি। প্রতি হাজারে প্রায় ৬০টি শিশুর এমন সমস্যা দেখা যায়। স্বাস্থ্য খাতের ঘটনাগুলোর নিরপেক্ষ বর্ণনা ও সত্যটা জানতে চোখ রাখুন মেডিভয়েস এর পাতায়ঃ welcome to our website: https://medivoicebd.com/ our facebook page: / medivoicebd offcial email: [email protected]