আলুর ডাল ডিম আমার মতো অনেকেই আছে আলু প্রেমিক। আমি যে কোন ভাবেই হোক আলু অসম্ভব রকম ভালোবাসি। তাই তো আম্মা আমার জন্য আলু দিয়ে অসাধারণ মজাদার ডাল রান্না করে আর সাথে দিয়ে দেয় সেদ্ধ ডিম (চাইলে ভেজেও দেয়া যায়)। প্রসঙ্গত বলে নেই এই আলুর ডাল আর ডিম কিন্তু আমাদের উত্তরবঙ্গে খুবই জনপ্রিয়। স্পেশালি শীতের এই সময় যখন কি না নতুন আলু আর ধনিয়া পাতা পাওয়া যায় সহজেই। আর এটা রান্না করতে তেমন কোন মশলা বা সময় লাগে না। ঝটপট বানিয়ে ফেলা যায়। যা যা লাগবেঃ ১. আলু- ১/৪কেজি ২. ডিম- ৪ টি ৩. টমেটো- ২টি ৪. ধনে পাতা (কুচি করে কাটা)- ৪-৫ টেবিল চামচ ৫. পেয়াজ- ১ টেবিল চামচ (কুচি করা) ৬. কাচা মরিচ- ৭-৮টা (ঝাল আপনার টেস্ট অনুযায়ী দিবেন) ৭. রসুন কুচি- ১ টেবিল চামচ ৮. লবণ- স্বাদ মত ৯. হলুদ- ১চা চামচের একটু কম ১০. জিরা গুড়ি- ১ চা চামচ ১১. গরম মশলা গুড়ি- ১/২ চা চামচ ১২. সয়াবিন তেল- ৩ টেবিল চামচ ১৩. আস্ত জিরা- ১/২ চা চামচ