অসমাপ্ত কাব্য | Asomapto Kabyo by Shashwoto Tito | শৈতী ঘোষ | Shoiti Ghosh | Meghrong |Bangla Kobita

অসমাপ্ত কাব্য | Asomapto Kabyo by Shashwoto Tito | শৈতী ঘোষ | Shoiti Ghosh | Meghrong |Bangla Kobita

শাশ্বত টিটো'র "মেঘের অনেক রং" থেকে নেয়া "অসমাপ্ত কাব্য" কবিতার আবৃত্তি বাচিকশিল্পী শৈতী ঘোষ'র কণ্ঠে। "মেঘরং" শিরোনামের শিল্পী'র আবৃত্তি সংকলনটি ২০১৮ সালে মিউজিক ২০০০'র ব্যানারে। শিল্পী শৈতী ঘোষ আবৃত্তির শিক্ষা গ্রহণ করেন ব্রততী চক্রবর্তী'র কাছে। Shashwoto Tito's "Asomapto Kabyo" has been recited by Shoiti Ghosh, which was published in 2018 under the banner of Music 2000. "Asomapto Kabyo" was taken from "Megher Onek Rong". Shoiti Ghosh was trained by Bratoti Chakrabarty. Content Credit : Shoiti Ghosh | Bengali Reciter ফেসবুক পেইজ:   / ghoshshoiti   ইউটিউব লিংক:    / @-kobitayshoiti78   একটি অসমাপ্ত কাব্য শাশ্বত টিটো বেলা শেষে গান গেয়ে ফিরে গেছে রাখাল, বহুদিন পর! তেমনি এক বিষন্ন দুপুরে সেই রাখালিয়া সুর ভেসে এসে নুয়ে পড়া চিবুক আমার ছুঁয়ে গেছে, শুনিয়ে গেছে কতো ভালবাসার কথা! আমি দু হাত বাড়িয়ে আমার বুকের ভিতরে তার স্পর্ষ খুঁজেছি কেবল। কেউ নেই, সেই ক্লান্ত বিকেলের মতো হৃদয়ের সব নির্যাস চুষে নিয়ে, রাখাল আমার চলে গেছে দূর ঠিকানার খোঁজে। আমি তবু ঝাপসা চোখে প্রতিদিন দাঁড়িয়ে দেখি চৌরাস্তার মোড়ে কতজনার ছোটাছুটি। মিথ্যের রং আর কল্পনার তুলিতে এঁকে চলি তার উজ্জ্বল হাসি। #Kobitay_shoiti #BanglaKobitaAbritti #Recitation #BengaliPoemRecitation #Meghrong #BengaliPoem #Abritti #AsomaptoKabyoAbritti #PoemsofShashwotoTito #BanglaKobita