ঢাকার কামরাঙ্গীরচরে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহি নৌকা বাইচ

ঢাকার কামরাঙ্গীরচরে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহি নৌকা বাইচ

ঢাকার কামরাঙ্গীরচরে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহি নৌকা বাইচ মাসুদ রানা কামরাঙ্গীরচর ঢাকা: ”বৈঠা টান দিওরে মাঝি পাটের বাজার চড়া, জিততে পারলে খাইতে দিব ইলিশ মাছের বড়া” এমন জারি গানের তালে তালে মাঝি মাল্লারা নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতেন। ঢাকা-কামরাঙ্গীরচরে অবস্থিত বুড়ি গঙ্গা নদিতে বর্ণাঢ্য আয়োজনে উৎসব মূখর পরিবেশে বঙ্গবন্ধু শততম জন্ম বার্ষিকি উপলক্ষে অনুষ্ঠিত হল নৌকা বাইচ প্রতিযোগিতা-২০১৯। কোন সময়ে বা কোনকালে এ নৌকা দৌড় উৎসবের সূচনা হয়েছিল সে ব্যপারে ইতিহাস নীরব হলেও ধারণা করা হয় প্রাচৗন মিশরের নীলনদে, ইরাকের ইউফ্রেটিস, টাইগ্রিস, এবং মোগল ঢাকার বুড়িগঙ্গায় রাজ প্রতিনিধিদের "মনসা ভাসান" পুজোকে কেন্দ্র করেই নৌকা বাইচ উৎসবের সৃষ্টি হয়েছিল। এরই ধারাবাহিকতায় ঢাকার কামরাঙ্গীরচরে অনুষ্ঠিত হলো এতিহ্যবাহি নৌকা বাইচ ২০১৯ । শুক্রবার ঢাকা-কামরাঙ্গীরচরে অবস্থিত বুড়ি গঙ্গা নদিতে ঢাকা দক্ষিন সিটিকর্পোরেশন এর ৫৭ নং ওর্য়াড কাউন্সিলর জনাব সাইফুল মাধবর এর আয়োজনে অনুষ্ঠিত হলো ঢাকার কামরাঙ্গীরচরে এতিহ্যবাহি নৌকা বাইচ । এই উৎসবের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা-২ কেরানিগন্জ আসনের মাননীয় সাংসদ এ্যাড কামরুল ইসলাম এম পি,বিষেশ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন হাজ্বি আবুল হাসনাত,সভাপতি ঢাকা মহানগর দক্ষিন আওয়ামীলীগ, শাহআলম মুরাদ, সাধারন সম্পাদক ঢাকা মহানগর দক্ষিন আওয়ামীলীগ সাহ আরো বিশিষ্ট ব্যক্তির্বগ। দেশের নানা প্রান্ত থেকে ২০টি দল বুড়িগঙ্গা নদিতে নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।ঐতিহ্যবাহি এই নৌকা বাইচের প্রথম পুরষ্কার একটি পালসারমটর বাইক বিজয়ী হয়েছেন মধু মাঝি,দ্বিতীয় পুরষ্কার একটি ডিসকভার মটর বাইক বিজয়ী হয়েছেন সোনার বাংলা নৌকাটি এবাং তৃতীয় পুরষ্কার একটি প্লাটিনা মটর বাইক বিজয়ী হয়েছেন হাতি রাজ নৌকাটি তবে বাকী সকল অংশ গ্রহন কারীদের জন্য সান্তনা পুষ্কার হিসাবে একটি করে এল ই ডি টিভি প্রধান করা হয়। অনুষ্ঠানটি অতিথিদের আলোচনা ও পুষ্কার বিতরনের মাধ্যমে সমাপ্ত করেন এ্যাড কামরুল ইসলাম এম পি।