কথোপকথন ৪/পূর্ণেন্দু পত্রী/মৌসুমী ঘোষ দাস/Kothopokothon/Purnendu patri/Mousumi Ghosh Das

কথোপকথন ৪/পূর্ণেন্দু পত্রী/মৌসুমী ঘোষ দাস/Kothopokothon/Purnendu patri/Mousumi Ghosh Das

#বাংলা_কবিতা_আবৃত্তি #পূর্ণেন্দু_পত্রী #পূর্ণেন্দু_পত্রীর_কথোপকথন ৪ কন্ঠে #মৌসুমী_ঘোষ_দাস শুনুন, ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার করুন। আপনার মূল্যবান মন্তব্য করে উৎসাহিত করুন। এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি, তাঁরা চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন 🙏 channel link- -    / @mousumighoshdas4143      / @melodiouspresentation6113   Mail id - [email protected] [email protected] facebook page link-   / বাচনিক-909591512561205   কথোপকথন ৪ পূর্ণেন্দু পত্রী [১৯৩১-১৯৯৭] যে কোন একটা ফুলের নাম বল দুঃখ। যে কোন একটা নদীর নাম বল। বেদনা। যে কোন একটা গাছের নাম বল • দীর্ঘশ্বাস। যে কোন একটা নক্ষত্রের নাম বল অশ্রু। এবার আমি তোমার ভবিষ্যৎ বলে দিতে পারি বল। খুব সুখী হবে জীবনে। শ্বেতপাথরে পা। সোনার পালঙ্কে গা। এগোতে সাতমহল পিছোতে সাতমহল। ঝর্নার জলে স্নান ফোয়ারার জলে কুলকুচি। তুমি বলবে, সাজব। বাগানে মালিনীরা গাঁথবে মালা ঘরে দাসীরা বাটবে চন্দন। তুমি বলবে, ঘুমব। অমনি গাছে গাছে পাখোয়াজ তানপুরা, অমনি জ্যোৎস্নার ভিতরে এক লক্ষ নর্তকী। সুখের নাগরদোলায় এইভাবে অনেকদিন। তারপর বুকের ডান পাঁজরে গর্ত খুঁড়ে খুঁড়ে রক্তের রাঙা মাটির পথে সুড়ঙ্গ কেটে কেটে একটা সাপ গায়ে বালুচরীর নকসা নদীর বুকে ঝুঁকে-পড়া লাল গোধূলি তার চোখ বিয়েবাড়ির ব্যাকুল নহবত তার হাসি, দাঁতে মুক্তার দানার মতো বিষ, পাকে পাকে জড়িয়ে ধরবে তোমাকে যেন বটের শিকড় মাটিকে ভেদ করে যার আলিঙ্গন। ধীরে ধীরে তোমার সমস্ত হাসির রঙ হলুদ ধীরে ধীরে তোমার সমস্ত সোনার গয়নায় শ্যাওলা ধীরে ধীরে তোমার মখমল বিছানা ফোঁটা ফোঁটা বৃষ্টিতে, ফোঁটা ফোঁটা বৃষ্টিতে সাদা। সেই সাপটা বুঝি তুমি? না। তবে? স্মৃতি। বাসরঘরে ঢোকার সময় যাকে ফেলে এসেছিলে পোড়া ধূপের পাশে।"