‘পাঞ্জেরী মেলার মাঠে মুখোমুখি’ - বইমেলা উপলক্ষে আসছে বিশেষ আয়োজন

‘পাঞ্জেরী মেলার মাঠে মুখোমুখি’ - বইমেলা উপলক্ষে আসছে বিশেষ আয়োজন

অমর একুশে বইমেলা উপলক্ষে পাঞ্জেরী পাবলিকেশন্স লি. আয়োজিত 'পাঞ্জেরী বইকথন' অনুষ্ঠানটি ইতোমধ্যেই অর্জন করেছে তুুমুল জনপ্রিয়তা। তারই ধারাবাহিকতায় আগামী ১৫ ফেব্রুয়ারি, বইমেলার প্রথম দিন থেকেই পাঠক, লেখক এবং প্রকাশকের মেলবন্ধনে এবার শুরু হচ্ছে আরও একটি ভিন্নমাত্রার আয়োজন। 'পাঞ্জেরী মেলার মাঠে মুখোমুখি' শিরোনামের এ আয়োজনেও উপস্থাপক হিসেবে থাকবেন যথারীতি কবি ও সাংবাদিক শিমুল সালাহ্‌উদ্দিন। সবার স্বপ্রণোদিত অংশগ্রহণে মুখরিত হয়ে উঠুক বইমেলা প্রাঙ্গন, সফল হোক 'পাঞ্জেরী মেলার মাঠে মুখোমুখি'- আয়োজন।