GAAP(সর্বজনস্বীকৃত হিসাববিজ্ঞানের নীতিমালা) হিসাব বিজ্ঞান ব্যবসায় তথ্য প্রকাশের ভাষা হিসেবে কাজ করে। এ ভাষা সবার নিকট যাতে সমান অর্থ ব্যাপক হয় সেজন্য বিশ্বের শীর্ষস্থানীয় হিসাব সংগঠনগুলো হিসাবরক্ষণ অনুসরণীয় সমগ্র বিশ্বব্যাপী কিছু নির্দিষ্ট নিয়ম, পদ্ধতি, নীতি ও প্রথা চালু করেছেন এদেরকে সর্বজনস্বীকৃত হিসাববিজ্ঞান নীতিমালা বলা হয়। অর্থাৎ সকলের নিকট গ্রহণযোগ্য এবং সর্বদা সত্য বলে প্রমাণিত হিসাব রক্ষণের কাজে ব্যবহৃত নীতিমালাকে সর্বজনস্বীকৃত হিসাববিজ্ঞানের নীতিমালা বলা হয়। শিখনফল ১। সর্বজনস্বীকৃত নীতিমালা কি তা বলতে পারবে ২। সর্বজনস্বীকৃত নীতিমালার প্রয়োজনীয়তা কি প্রয়োজনীয়তা বর্ণনা করতে পারবে ৩। হিসাব বিজ্ঞানের ধারণা সমূহ ব্যাখ্যা করতে পারবে