সোমনাথ মুখার্জি,লাউদোহা:- অন্ডালের উখড়া বনদপ্তর এলাকার তিলাবনি গ্রামের জঙ্গল থেকে উদ্ধার আট ফুটের পাইথন । আজ সকালে গ্রামের লোকেরা একটি পাইথনকে ঘুরে বেড়াতে দেখে গ্রামে। সঙ্গে সঙ্গে তারা দুর্গাপুর বনদপ্তর এর আওতাধীন উখড়া ফরেস্ট রেঞ্জ অফিসে খবর দেয়। রেঞ্জ অফিসের বনকর্মীরা ঘটনাস্থলে গিয়ে পাইথনটিকে উদ্ধার করে। খুব সম্ভবত মুরগি খেয়ে ফেলেছিল এই পাইথনটি তাই তার চলাফেরায় একটু অসুবিধা হচ্ছিলো। এরপর তাকে উদ্ধার করে মলানদিঘি জঙ্গলে ছেড়ে দেয় উখড়া বন বিভাগের কর্মীরা। Follow Us:- Website - https://www.news24x7.live Facebook - / news24x7onlive Twitter - / news24x7live1 #python