#কুমড়া বড়ি দিয়ে পালং শাক।শীতে দারুণ মজার খাবার#spinch & KomroBori cooking Recipe ‪@tamannabanu6083‬

#কুমড়া বড়ি দিয়ে পালং শাক।শীতে দারুণ মজার খাবার#spinch & KomroBori cooking Recipe ‪@tamannabanu6083‬

‪@tamannabanu6083‬ পালং শাক ও কুমড়া বড়ি রান্নার রেসিপি। যা যা লাগবেঃ- , পালং শাক, কুমড়া বড়ি, বেগুন, টমেটো, পেয়াজ, রসুন বাটা, হলুদ গুড়ো সামান্য, মরিচ গুঁড়ো পরিমাণ মত, লবণ স্বাদ মত,রান্নার তেল ও সামান্য পানি। যেভাবে রান্না করতে হবেঃ- প্রথমে কুমড়া বড়ি গুলো হালকা লালচে করে সামান্য তেল দিয়ে ভেজে নিতে হবে। ভাজার পর কুমড়া বড়ি গুলো হাত দিয়ে টুকরো করে ভেঙে নিয়ে সরিয়ে রাখতে হবে। এর পর কড়াইয়ে তেল দিয়ে পেয়াজ কুঁচি ছেড়ে দিয়ে সামান্য পেয়াজ ভেজে আসলে তাতে রসুন বাটা, হলুদ,মরিচ, লবণ টমেটো দিয়ে কষিয়ে নিতে হবে। এবার মসলা কষানো হয়ে গেলে ভেজে রাখা কুমড়া বড়ি গুলো দিয়ে নাড়াচাড়া করে সামান্য পানি দিয়ে আবারও কষাতে হবে। কুমড়া বড়ি গুলো সামান্য সেদ্ধ হয়ে আসলে এবার পাতলা করে কাটা বেগুন গুলো দিয়ে দিতে হবে। বেগুন গুলো ভুনে আসলে এবার পালং শাক দিয়ে পালাং শাক সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে। আমার কাছে পেয়াজ পাতা ছিল তাই আমি দিয়েছি। আপনি যদি স্কিপ করতে চান তাহলে নাও দিতে পাারেন। তবে এটা দিলে স্বাদ টা বেড়ে যায় যা আমার খুব ভালো লাগে। তারপর নামিয়ে ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন। পছন্দ হলে তৈরি করে অবশ্যই কমেন্ট এ জানাবেন।