আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় সারা দেশেই বিভিন্ন জেলা,মহানগর, উপজেলা কমিটির প্রতিনিধি গন বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৩ পালন করেছেন। এরই ধারাবাহিকতায় আজ শনিবার (১৫ জুলাই ২০২৩ ইং) আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সদস্য, মোঃ আমিনুর ইসলাম রাব্বি এর উদ্যোগে ময়মনসিংহের আকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। উক্ত কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক-আনোয়ারুল হক রিপন, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদ্য সাবেক দপ্তর সম্পাদক-মোঃ আব্দুল হাই সরকার, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য-সৈয়দ এহতেশামুল হক সুমন, সম্মিলিত সাংস্কৃতিক জোট ময়মনসিংহ এর সাধারণ সম্পাদক-মোস্তাফিজুর বাসার ভাসানী, আকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা-দিলরুবা বেগম, জাতীয় দৈনিক দেশের পত্র-পত্রিকার বুরো চীফ- হোসাইন আলী। এছারাও আরও উপস্থিত ও সার্বিক সহযোগিতায় ছিলেন মানবাধিকার কর্মী-আকন্দ মানিক, এম এ সোহান রোকন, ফারজানা আক্তার মিম প্রমুখ।